শাহরিম ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ২১, ২০২৬ | ১১:০৯
Link Copied Successfully!

প্রতিবন্ধীদের পুনর্বাসন, নিরাপদ আবাসন এবং সুবিধাবঞ্চিত মানুষের মর্যাদাপূর্ণ ও সামাজিকভাবে অন্তর্ভুক্ত জীবনযাপনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০২৬ সালে প্রতিষ্ঠিত শাহরিম ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের চর ওয়াসপুরে শাহরিম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন শাহরিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অস্ট্রেলিয়া প্রবাসী মশিউর রহমান ও ড. শাহানারা মশিউর।

এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আজহারুল হক মুকুল, পটুয়াখালী জেলার পুলিশ সুপার আবু ইউসুফ, হাফিজুর রহমান কবির, সংগঠনের সাধারণ সদস্য অ্যাডভোকেট এসএ মফিজুল ইসলাম’সহ পরিচালনা পর্ষদের সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভাটি সঞ্চালনা করেন শাহরিম ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক মাঈন উদ্দীন নিলয় ও সহ-সাধারণ সম্পাদক আবু নাসের শ্যামল।
এ সময় আরো উপস্থিত ছিলেন আশেক মাহমুদ সংগ্রাম, ফয়সাল আহম্মেদ সোহাগ, ইঞ্জি: মেহেদী হাসান রাফি, ইঞ্জি: জাকির হোসেন, ইঞ্জি: নাইমুর রহমান শাহীন।

সাধারণ সভায় ফাউন্ডেশনের ভবিষ্যৎ কার্যক্রম, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পুনর্বাসন, নিরাপদ আবাসন এবং তাদের সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরি করাই শাহরিম ফাউন্ডেশনের অন্যতম প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনলাইনে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: চাঁদপুর ডিবির অভিযানে সংঘবদ্ধ চক্রের ২ সদস্য গ্রেফতার শাহরিম ফাউন্ডেশনের সাধারণ সভা অনুষ্ঠিত খেলাধুলা শুধু শরীরিক সুস্থতাই নয়, পারিবারিক ও সামাজিক অস্থিরতা রোধ করে: আশরাফুর রহমান বাবু মতলব দক্ষিণে এক বাসা থেকে ইয়াবাসহ ৪ যুবক আটক নির্বাচিত হলে কাউন্সিলরদের জন্য প্রত্যেক ওয়ার্ডে আলাদা অফিসের ব্যবস্থা করবো: হাসান মিয়াজী মতলব উত্তরে হাতেনাতে ট্রান্সফরমার চোর আটক হাজীগঞ্জে নবগঠিত ১৩নং ইউনিয়ন অনুমোদনে আলোচনা সভা অনুষ্ঠিত মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭৪ জনের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর মেডিকেল কলেজে হাজীগঞ্জের দুইজন চিকিৎসকের পদোন্নতি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কা পেয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও আধুনিক বাজারের প্রতিশ্রুতি প্রায় ৩০ বছর পর গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে উৎসবমুখর গভর্নিং বডি নির্বাচন চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ হাজীগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মকবুল স্মৃতি সংসদের উদ্যোগে গল্লাক আন্ত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হাজীগঞ্জে বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ইউনূসের অভিনন্দন