মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ইউনূসের অভিনন্দন

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২০, ২০২৬ | ৮:২১
Link Copied Successfully!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তাঁর সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালের নেতৃত্ব এবং তৃণমূল মানুষের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আশা প্রকাশ করেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও প্রবীণ ব্যক্তি হিসেবে এই নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত হবে।

বিজ্ঞাপন

শুভেচ্ছাবার্তায় মুহাম্মদ ইউনূস আরও বলেন, নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। একই সঙ্গে তিনি মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭৪ জনের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর মেডিকেল কলেজে হাজীগঞ্জের দুইজন চিকিৎসকের পদোন্নতি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কা পেয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও আধুনিক বাজারের প্রতিশ্রুতি প্রায় ৩০ বছর পর গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে উৎসবমুখর গভর্নিং বডি নির্বাচন চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ হাজীগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মকবুল স্মৃতি সংসদের উদ্যোগে গল্লাক আন্ত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হাজীগঞ্জে বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ইউনূসের অভিনন্দন সিএনজিতে হারানো টাকা ও মালামাল উদ্ধার করে দিলেন ওসি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাবুরহাট শাখায় কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠিত ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন আজ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়লো ২ বসতঘর, দুই গরু পুড়ে মৃত্যু বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় রাজারগাঁও ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা ও র‍্যালী মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা