
মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা এগারোটায় মতলব এনএএম টাওয়ারের সামনে থেকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। পরে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবের সিদ্দিকীর সভাপতিত্বে ও সদস্য সচীব নাসির মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর,মতলব পৌর বিএনপির সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের আহবায়ক আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম সোহাগ, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান।


এসময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সী,বিএনপি নেতা সাইফুল ইসলাম রনি,মোস্তাফিজুর রহমান,মতলব পৌর ছাত্রদলের সদস্য সচীব মাসুদ পারভেজ পনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম প্রধান, রাসেল, শাহজাহান মিয়াজী, জসিম উদ্দিন,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুজন পাটোয়ারী,মাহবুব প্রধান, সদস্য নেপাল বনিক,আতিক ফরাজী,জিয়া সরকার,গোলাম রাব্বী, শাহীন গাজী,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা আলম,জসিম উদ্দিন, সুমন মাহমুদ, মাহবুবু মৌলবী,জিসান সরকার,পৌর ছাত্রদল নেতা নাসির উদ্দিন, সাদ্দাম হোসেন, শাহীন গাজী প্রমুখ।




























