
মকবুল স্মৃতি সংসদের উদ্যোগে গল্লাক আন্ত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত


বর্তমান যুবসমাজকে মাদকমুক্ত ও খেলাধুলামুখী করতে ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে গল্লাক আন্ত ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মকবুল স্মৃতি সংসদের উদ্যোগে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের জন্য ও গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের দলগত ছাত্রদের জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণদের সুস্থ মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মকবুল স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক ফয়েজ আহমেদ মোল্লা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ডা. আবুল কালাম আজাদ, গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির আহমেদ, বিএনপি নেতা ফারুক হোসেন মোল্লা, সেলিম কাজী, মোহাম্মদ আজাদ পাটওয়ারী, রানা জমাদ্দার, আতিক ভুঁইয়া, মামুন ভুঁইয়া ও ফয়েজ মিজিসহ টুর্নামেন্ট-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করে অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলাধুলার মাধ্যমে সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

























