পর্নোগ্রাফি তৈরি ও বিক্রি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৯, ২০২৬ | ১১:৫২
Link Copied Successfully!

অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি, প্রচার ও বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ নামে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তাঁর সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এছাড়া মেয়ের এই অনৈতিক কাজে সম্মতি দেওয়া ও অর্থ গ্রহণের অভিযোগে সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও একই মামলায় আসামি করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা ও বাড্ডা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ তাঁদের গ্রেপ্তার করে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সাইবার নজরদারির সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ওই তরুণীর অশ্লীল কনটেন্ট বিক্রির প্রচারণা ডিবি পুলিশের নজরে আসে। তদন্তে বেরিয়ে আসে, বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে অনৈতিক ছবি ও ভিডিও সরবরাহ করত চক্রটি। এমনকি টাকার বিনিময়ে গ্রাহকদের ‘বিশেষ প্যাকেজ’ সুবিধাও প্রদান করা হতো।

বিজ্ঞাপন

অভিযানের সময় তাঁদের কাছ থেকে একাধিক দামি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ জানায়, সুমাইয়া ও তাঁর সহযোগীরা দীর্ঘ দিন ধরে সংঘবদ্ধভাবে এই কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তদন্তে আরও উঠে আসে, মেয়ের এসব অপরাধমূলক কাজ সম্পর্কে তাঁর বাবা পুরোপুরি অবগত ছিলেন এবং তিনি এই আয়ের অংশ গ্রহণ করতেন।

এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করে রিমান্ড চেয়েছে পুলিশ।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে নবগঠিত ১৩নং ইউনিয়ন অনুমোদনে আলোচনা সভা অনুষ্ঠিত মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭৪ জনের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর মেডিকেল কলেজে হাজীগঞ্জের দুইজন চিকিৎসকের পদোন্নতি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কা পেয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও আধুনিক বাজারের প্রতিশ্রুতি প্রায় ৩০ বছর পর গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে উৎসবমুখর গভর্নিং বডি নির্বাচন চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ হাজীগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মকবুল স্মৃতি সংসদের উদ্যোগে গল্লাক আন্ত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হাজীগঞ্জে বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ইউনূসের অভিনন্দন সিএনজিতে হারানো টাকা ও মালামাল উদ্ধার করে দিলেন ওসি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাবুরহাট শাখায় কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠিত ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন আজ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়লো ২ বসতঘর, দুই গরু পুড়ে মৃত্যু বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়