একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৬ | ১২:২২
Link Copied Successfully!

১৫ আগস্টের সকালে মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।

এরপর শহরের কোর্ট মোড় এলাকা থেকে একই ধরনের আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে সোনালী ব্যাংকের সামনেও বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আরও একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরপর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এসব বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।

বিজ্ঞাপন

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

তবে এগুলো আসলে কী ধরনের বস্তু এবং এর সঙ্গে বিস্ফোরক কোনো উপাদান রয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। একই সকালে পরপর তিনটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে নৌকা বাইচ প্রতিযোগিতায়, দর্শনার্থীদের ভিড় গ্রিন কার্ডের নামে কোটি ডলারের বিয়ে বাণিজ্য, নিউইয়র্কে গ্রেপ্তার ১১ অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী চাঁদপুরে গ্যাস সংকটে ভোগান্তি, যানবাহন ভাড়া দ্বিগুণ একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার আজ বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী হাজীগঞ্জের মৈশামুড়া থেকে শিশু সন্তান নিয়ে নিখোঁজ গৃহবধু শাহিদা চাঁদপুর সদরে বেড়িবাঁধের গাছ কাটছে চক্র, ধসের আশঙ্কা মতলবে মানবিক পৃথিবীর আঁতুড়ঘর “মানুষালয়” সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন হাজীগঞ্জ-শাহরাস্তিতে উন্নয়নের বার্তা, ছয় মাসে এমপির ৭ বড় পদক্ষেপ ফরিদগঞ্জের কামতায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী আটক এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় কচুয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা হাজীগঞ্জে দুই দিন ধরে গ্যাস সংকট। চালকদের সড়ক অবরোধ হাজীগঞ্জে দখলকৃত খাল পুনঃরুদ্ধারের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩ ব্যাংক থেকে তোলা প্রবাসীর সাড়ে ২৩ লাখ টাকা ছিনতাই, উদ্ধার ১৭ লাখ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১২, মামলা ৪৮ মাদক প্রতিরোধে চট্টগ্রামের ১১টি জেলায় একযোগে মাদক বিরোধী অভিযান শুরু হচ্ছে বলে জানান ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী মতলব উত্তরে শিক্ষক সোলায়মানের বিরুদ্ধে নানা অভিযোগ মতলব উত্তরে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ