হাজীগঞ্জের মৈশামুড়া থেকে শিশু সন্তান নিয়ে নিখোঁজ গৃহবধু শাহিদা

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ১৪, ২০২৬ | ১১:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে শাহিদা আক্তার (৩৩) নামে এক নারী ও তার মেয়ের সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সে মৈশামুড়া শেখ বাড়ির শফিকুল ইসলামের স্ত্রী।

শুক্রবার (১৪ আগস্ট) হাজীগঞ্জ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরির আবেদন করা হয়।

শাহীদা তার ২ বছরের মেয়ে জুবাইদা তার সাথে ছিল। পরে পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় সন্ধান করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নারীর শারীরিক বিবরণ হিসেবে উচ্চতা প্রায় ৪ ফুট ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৫০ কেজি।

বিজ্ঞাপন

শাহিদার বাবার বাড়ি হাজীগঞ্জ উপজেলার পাঁচৈ গ্রামে। বাবার বাড়ি যেতেই সে নিখোঁজ হয়। তার বাবা আবুল হোসেন জানান, শুক্রবার ভোরে সে আমার বাড়ি আসার জন্য প্রস্তুতি নেন। কিছুক্ষণ পরে আমার নাম্বারে ফোন দিয়ে বলে ” আমাকে সিএনজি অন্য দিকে নিয়ে যাচ্ছে। তার পর মোবাইল বন্ধ। আমার সাথে ২৬ সেকেন্ড কথা হয়। আমি তার সন্ধান চাই।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে নিখোঁজ নারী ও তার মেয়ের সন্ধান বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন তার ছোট বোন শাহানা আক্তার।

হাজীগঞ্জ থানার ওসি আবদুল মান্নান জানান, আমরা আমাদের চেস্টা অব্যাহত রেখেছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা