
খেলাধুলা শুধু শরীরিক সুস্থতাই নয়, পারিবারিক ও সামাজিক অস্থিরতা রোধ করে: আশরাফুর রহমান বাবু


মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ যুবসমাজের উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি স্মরণে চায়না বার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬ এর দ্বিতীয় রাউন্ডের ৩য় ম্যাচের খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগষ্ট শুক্রবার বিকালে মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু।
বক্তব্যে প্রধান অতিথি আশরাফুর রহমান বাবু বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একজন খেলা প্রেমিক মানুষ। ইতোমধ্যেই তিনি ক্ষমতায় এসে ক্রীড়াঙ্গনের দৃষ্টিনন্দন উন্নয়ন করেছেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গান একদিন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। তিনি আরো বলেন, খেলাধুলার মধ্যে থাকলেই যুবসমাজ মাদক থেকে দুরে থাকবে।খেলাধুলা শুধু শরীরিক সুস্থতাই নয়, পারিবারিক ও সামাজিক অস্থিরতা রোধ করে তাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলার মধ্যে থেকে চর্চা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে মেধা বিকাশিত হবে। যারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই।
সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সজীব পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, মতলব দক্ষিণ হিন্দু বৌদ্দ খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি ভোলা নাথ সাহা, ইসলামাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন জয়, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফয়সাল খন্দকার সহ টুর্ণামেন্ট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


খেলায় অংশ গ্রহন করেন ধনাগোদা স্পোর্টিং ক্লাব বনাম পুর্ব লালপুর একাদশ। খেলায় ৩-১ গোলে পুর্ব লালপুর একাদশ বিজয়ী হয়েছে। খেলায় শত শত দর্শক স্রোতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।



























