
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কা পেয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও আধুনিক বাজারের প্রতিশ্রুতি


চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন কেন্দ্র করে পুরো বাণিজ্য এলাকায় উৎসবমুখর পরিবেশ ও উদ্দীপনা বিরাজ করছে। ব্যবসায়ী পাড়ায় এখন মূল আলোচনার বিষয় বাজারের ভাবমূর্তি উন্নয়ন ও নতুন নেতৃত্ব নির্বাচন।
মনোনয়নপত্র জমা ও প্রতীক বরাদ্দের দিনে বাজারের প্রবীণ ও তরুণ নেতাদের পাশাপাশি সাধারণ ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতীক পাওয়ার পর প্রার্থী সাধারণ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি চাঁদাবাজ ও হয়রানিমুক্ত আধুনিক ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
উন্নয়ন ও পরিবর্তনের নতুন ভিশন
ব্যবসায়ী সমিতির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা ও আধুনিকীকরণে বেশ কিছু সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে
আগামী ২৯ আগস্ট হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে সাধারন সম্পাদক প্রার্থী মোঃ শাহাব উদ্দীন । বৃহস্পতিবার (২০ আগস্ট) ‘আনারস’ মার্কা প্রতীক পাওয়ার পর সন্ধ্যায় আনারস মার্কার সমর্থনে নির্বাচনী প্রচারণায় হাজীগঞ্জ পূর্ব বাজার হলুদ পট্টি,তরকারি পট্টি এবং মেইন রোডের দক্ষিণ পাশে মোঃ সুমন সর্দার,পলাশ সর্দার সহ অন্যান্যরা ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করে তাদের মূল্যবান ভোট প্রার্থনা করেন।


























