
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭৪ জনের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে


চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরি পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীসহ ৭৪ জন প্রার্থীকে চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
এসময় অতিথি হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম উপস্থিত ছিলেন। এদিন উপজেলা পরিষদ হলরুমে প্রার্থীদের মাঝে চূড়ান্ত প্রার্থীতা ও প্রতীক বরাদ্দ দেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার মো. শাহজালাল।
প্রতীক বরাদ্দকালীন সময়ে নির্বাচন পরিচালনা ↑ কমিটির সদস্য সচিব ও উপজেলা: কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. হোসেন’সহ মোশাররফ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন উপস্থিত ছিলেন।


জানা গেছে, সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে মোহাম্মদ এমরান হোসেনের প্রতীক চেয়ার ও মো. সালাউদ্দিন ফারুক মামুনের প্রতীক ঘোড়া, সহ-সভাপতি ৩ জন প্রার্থীর মধ্যে এমরান হোসেন মুন্সীর প্রতীক হাতি, মো. উমর ফারুক সর্দারের প্রতীক মোমবাতি ও মো. মিজানুর রহমানের প্রতীক দোয়াত-কলম।
সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর মধ্যে মো. আল-আমিন সর্দার বাবুর প্রতীক বাঘ, হাফেজ আবুল কাশেম মাসুম বিল্লাহ’র প্রতীক দেয়াল ঘড়ি, কাজী জিয়াউর রহমানের প্রতীক রিক্সা, মো. মজিবুর রহমান তালুকদারের প্রতীক ছাতা ও মো শাহাব উদ্দিন সাবুর প্রতীক আনারস।
সহ-সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে পিন্টু লাল চক্রবর্তীর প্রতীক বই, বাহালুল ↑ খোকনের (খোকন মিয়াজী) প্রতীক কাপ-মো. সাইফুল ইসলামের প্রতীক প্রজাপতি ও সাংবাদিক মো. হাসান মাহমুদের প্রতীক সিলিং ফ্যান। সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো. আব্দুল হান্নানের প্রতীক চশমা, আবু হেনা বাবলুর প্রতীক মাছ, জিসান আহমেদ সিদ্দিকির প্রতীক মাইক ও মো. শহিদুল্লাহ’র প্রতীক মই।
কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রার্থীর মধ্যে মো. আনোয়ার হোসেন খোকনের প্রতীক উড়োজাহাজ, মো. মহসিন মিয়াজীর প্রতীক ডালিম ও সাংবাদিক সাইফুল ইসলাম সিফাতের প্রতীক কলস। দপ্তর সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো. আরিফুল ইসলামের প্রতীক তালা-চাবি, মোহাম্মদ কামাল হোসেনের প্রতীক টেবিল ল্যাম্প, মো. মুরশিদুল আলমের প্রতীক হাঁস ও সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র প্রতীক কলম।
প্রচার সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে আরমান তালুকদার হৃদয়ের প্রতীক টেলিভি কাউছার আহমেদের প্রতীক টিউব ↑ বানিজ্য সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো.আব্দুল মজিদের প্রতীক মোটরসাইকেল, মো. আশ্রাফ আলীর প্রতীক গোলাপ ফুল, মো. হাবীবুর রহমান পাটওয়ারীর প্রতীক সাইকেল ও মো. হাবিবুর রহমান আখতারের প্রতীক প্রতীক আম।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে মো. মেহেদী হাসান কাকনের প্রতীক ক্রিকেট ব্যাট, সাজ্জাদুল ইসলাম সজিবের প্রতীক ফুটবল, শরীফ মজুমদারের প্রতীক পাঞ্জাবি ও মো. শফিকুল ইসলামের প্রতীক লাটিম। শিল্প বিষয়ক সম্পাদক পদে ২ জন প্রার্থীর মধ্যে হাফেজ মো. তানভীর হোসেনের প্রতীক সিএনজি ও গাজী শফিকুল ইসলামের প্রতীক টেবিল ফ্যান এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে হাসিনা আক্তার শেলির মনোনয়নপত্রে তথ্যে গড়মিল থাকায় স্থগিত রাখা হয়েছে।
এছাড়া ব্যবসায়ী সমিতিরত নির্বাচনী এলাকার ৮টি ওয়ার্ডের মধ্যে ১৯ জন সদস্যের বিপরীতে ৩৫ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল ও প্রার্থীতা চূড়ান্ত করে প্রতীক বরাদ্দ দেওয়া হ ↑ করেছেন। এর মধ্যে ১নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে মো. জাকির হোসেনের প্রতীক মোবাইল সেট, কাজী তাফাজ্জল হোসেনের প্রতীক হাতঘড়ি ও মো. মনির হোসেনের প্রতীক মোরগ।
২নং ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে মিজানুর রহমানের প্রতীক মোরগ, মনির হোসেনের প্রতীক ডাব ও মো. শাহাদাত হোসেনের প্রতীক মোবাইল সেট। ৩নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে মো. আমির হোসেনের প্রতীক বৈদ্যুতিক বাল্ব, মো. ওয়ালী উল্লাহ মিয়াজীর প্রতীক মোবাইল সেট, জসিম খাঁনের প্রতীক মোরগ ও মো. মহি উদ্দিন মাইনুর প্রতীক ডাব। ৪নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে মো. কবির হোসেন মজুমদারের প্রতীক ময়ুর, মো. খোরশেদ আলমের প্রতীক মোরগ, মো. মেন্দু মিয়া মুন্সীর মোবাইল সেট ও মো. আব্দুর রহিমের হরিণ।
৫নং ওয়ার্ডে ৪ জন প্রার্থীর মধ্যে ইয়াছিন আরাফাতের প্রতীক হরিণ, জাকির হোসাইনের প্রতীক মোরগ, মিজানুর রহমানের প্রতীক মোস্তফার প্রতীক মোবাইল সেট। ৬নং ওয়ার্ড জন প্রার্থীর মধ্যে আবু সালেহ সবুজের প্রতীক হরিণ, মো. হান্নান মুন্সীর প্রতীক ডাব, মো. বিল্লাল হোসেনের প্রতীক বালতি ও লিপন পোদ্দারের প্রতীক বৈদ্যুতিক বাল্ব।
৭নং ওয়ার্ডে ৯ জন প্রার্থীর মধ্যে মো. আকবর হোসাইনের প্রতীক হাতঘড়ি, মো. আল-আমিনের প্রতীক মোবাইল সিট, মো. আব্দুল হান্নানের প্রতীক সিংহ, মো. আব্দুল্লাহ’র প্রতীক হরিণ, মো. আরিফ হোসেনের প্রতীক জগ, মো. রবিউল ইসলামের প্রতীক মোরগ, মনির হোসেন গাজীর প্রতীক বৈদ্যুতিক বাল্ব, মো. সোহেল হোসেনের প্রতীক বালতি ও হাছানের প্রতীক ডাব।
৮নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীর মধ্যে মো. খোরশেধ আলমের প্রতীক হরিণ, মো. জাহাঙ্গীর আলমের প্রতীক মোবাইল সেট, মোহাম্মদ মনির হোসেনের প্রতীক মোরগ, মাসুদের প্রতীক হাতঘড়ি ও শাহআলম গাজীর রানার প্রতীক ডাব। প্রসঙ্গত, তফসিল অনুযায়ী আগামি ২৯ আগস্ট, শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।
























