কচুয়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

Reporter
মো. নাছির উদ্দিন
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৬ | ৮:৩১
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী ও এলাকার একাংশের।

‎​শনিবার বিকেলে পিপলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারী–পুরুষ অংশ নেন।
‎​মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নূরুল আফছার, গাজী রুবেল, শরীফ হোসেন, নিয়ামত, হাসিনা বেগম, ফাতেমা ও নার্গিস বেগম প্রমুখ।

‎​বক্তারা বলেন, চলতি মাসের ৫ আগস্ট ফেসবুকে একটি ভুয়া (ফেক) আইডিতে ছড়িয়ে পড়া বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে সেনাসদস্য তরিকুল ইসলামের ছোট ভাই জহিরুল ইসলাম এবং একই গ্রামের নূরুল আফছারের ছোট ভাই আবু আব্বাসের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই খবর পেয়ে সেনাসদস্য তরিকুল ইসলাম লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে আবু আব্বাসের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

‎​এই ঘটনাকে কেন্দ্র করে সেনাসদস্য তরিকুল ইসলাম বাদী হয়ে গত ৬ আগস্ট কচুয়া থানায় চাঁদাবাজি ও টাকা ছিনতাইয়ের অভিযোগে নূরুল আফছারসহ পিপলকরা গ্রামের ৯ পরিবারের ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং- ১৪)। মামলায় ২ লাখ টাকা চাঁদা দাবি ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন ভুক্তভোগী পরিবারগুলো।

‎​বক্তারা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। তারা আরও অভিযোগ করেন, সেনাসদস্য তরিকুল ইসলাম শুধু মামলা করেই ক্ষান্ত হননি, বরং ভুক্তভোগী পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়ভীতি ও হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।

‎​মামলার এক আসামির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘‘ এই মামলায় তার ছেলে এখনো কারাগারে বন্দি রয়েছে। সেনাসদস্য তরিকুল ইসলাম বৃষ্টি কারণে পা পিছলে পড়ে আঘাত পান; অথচ এখন তিনি দাবি করছেন যে আমার ছেলে নাকি তাঁর পা ভেঙে দিয়েছে! আমি এই মামলা থেকে মুক্তির ও প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে শিশু শাওন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম রান্ধুনীমুড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালে ৬শ গ্রাম ওজনের শিশুর জন্ম বিশুদ্ধ পানির সংকট সমাধানের প্রতিশ্রুতি জাকির মজুমদারের মতলবের জান্নাতুল মাওয়া সর্বোচ্চ নাম্বার পেয়ে উপজেলায় শ্রেষ্ঠ, জেলায় ৬ষ্ঠ কচুয়ায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন গ্যাস সংকট কাটাতে ২ বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মতলব দক্ষিণে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ অনুষ্ঠান ডাক্তারদের ‘ম্যাডাম-স্যার’ বলতে দরজায় নোটিশ ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার যুবক কারাগারে বিএনপির স্থায়ী কমিটিতে রিজভীসহ নতুন চার সদস্য সুবিধাভোগীদের সফলতাই ইউএনডিপির কাছে আরও সহযোগিতা পাওয়ার পথ তৈরি করবে: শেখ ফরিদ আহমেদ মানিক ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতায় ২১০০ কোটি টাকা বরাদ্দ: শিক্ষামন্ত্রী মতলবে নৌকা বাইচ প্রতিযোগিতায়, দর্শনার্থীদের ভিড় গ্রিন কার্ডের নামে কোটি ডলারের বিয়ে বাণিজ্য, নিউইয়র্কে গ্রেপ্তার ১১ অক্টোবরে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল খুলে দেয়া হবে: প্রধানমন্ত্রী চাঁদপুরে গ্যাস সংকটে ভোগান্তি, যানবাহন ভাড়া দ্বিগুণ একাধিক স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত বোমাসদৃশ বস্তু উদ্ধার