হাজীগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৫, ২০২৬ | ১১:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল ইউনিয়নের রামচন্দ্রপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী ইবনে জাবির রাহাত (১৯) কে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই গ্রামের হাছান হাওলাদার (৩০), ইমাম হাওলাদার (৩১), একরাম গাজী (২৯) ও আকবর হাওলাদার (৩০)কে বিবাদী করে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী রাহাত।

মামলায় উল্লেখ করা হয়, হাছান হাওলাদার এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। গেলো এক মাস পূর্বে এলাকায় ছাত্রদল কর্মী রাহাতের সহযোগিতায় জনরোষে পড়ে মাদকের সঙ্গ ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন হাসান। সেই থেকেই রাহাতের উপর ক্ষুব্ধ হাসান সহ বিবাদীরা।

বিজ্ঞাপন

গেলো বুধবার রাতে রাহাত বাড়ি ফেরার সময় হাসান ও তার সহযোগীরা রাহাতকে এলোপাতাড়ি মারধর করে। আরেক বিবাদী একরাম রাহাতকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়াও রাতকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলেও উল্লেখ করা হয় মামলায়।

এসব ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত হাছান হাওলাদারকে একাধিকবার ফোন করা হয়। তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এদিকে পুলিশ জানায় রাহাতের পক্ষ থেকে থানায় ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা