সিএনজিতে হারানো টাকা ও মালামাল উদ্ধার করে দিলেন ওসি

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ২০, ২০২৬ | ৮:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সিএনজিতে ফেলে আসা টাকা ও মালামাল উদ্ধার করে প্রকৃত মালিক মোঃ ফরহাদ হোসেন কাজী (৪৭) নিকট হস্তান্তর করলেন পুলিশ। তিনি মতলব পৌরসভার উদ্দমদী গ্রামের মৃত বিল্লাল হোসেন কাজীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ফরহাদ হোসেন কাজীর স্ত্রী মতলব থেকে সিএনজিযোগে চাঁদপুর মাতৃছায়া হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা হয়। সেখানে যাওয়ার পর অসাবধানতাবশত তার একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ ও তার স্ত্রীর একটি ভ্যানিটি ব্যাগ সিএনজির ভিতরে রেখে তারা হাসপাতালের ভিতরে চলে যান। পরবর্তীতে ফিরে এসে সিএনজিটি না পেয়ে তার স্বামী ফরহাদ হোসেন কাজীকে অবহিত করেন।

ওইদিনেই তার স্বামী ফরহাদ হোসেন কাজী সিএনজি এবং চালকের ঠিকানা নিশ্চিত হয়ে চালক হাবিব,পিতা মৃত জাহাঙ্গীর, গ্রাম বহরী,মতলব দক্ষিণ চাঁদপুর এর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

উক্ত অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক সিএনজি চালকের মোবাইলে যোগাযোগ করলে তিনি তার সিএনজিতে রেখে যাওয়া মালামাল তার কাছে থাকার বিষয়টি স্বীকার করেন।
ফরহাদ হোসেন কাজী বলেন,ওসি সাহেবের তৎপরতার কারনে এবং সিএনজি চালককের সততা ও বিশ্বস্থতার কারনে আমাদের হারিয়ে যাওয়া মালামাল ফিরিয়ে পেয়েছি।

অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, সিএনজি চালক হাবিব বৃহস্পতিবার দুপুরে থানায় এসে তার সিএনজিতে পাওয়া কালো রঙের ট্রাভেল ব্যাগ, নগদ ৬০ হাজার টাকা ও অফিসের প্রয়োজনীয় কাগজপত্র এবং বাদীর স্ত্রীর ভ্যানিটি ব্যাগসহ তাতে থাকা নগদ টাকা, পাসবই, ছবি ও অন্যান্য কাগজপত্র দিয়ে যান।পরে সিএনজি চালক হাবিবের উপস্থিতিতে হারিয়ে যাওয়া মালামাল প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেয়া হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৭৪ জনের চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা ও প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর মেডিকেল কলেজে হাজীগঞ্জের দুইজন চিকিৎসকের পদোন্নতি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে ‘আনারস’ মার্কা পেয়ে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা ও আধুনিক বাজারের প্রতিশ্রুতি প্রায় ৩০ বছর পর গল্লাক আদর্শ ডিগ্রি কলেজে উৎসবমুখর গভর্নিং বডি নির্বাচন চাঁদপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মাঝে পিঠা-পায়েস বিতরণ হাজীগঞ্জে ব্যতিক্রমী আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শহীদ জিয়া আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মকবুল স্মৃতি সংসদের উদ্যোগে গল্লাক আন্ত ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠিত মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হাজীগঞ্জে বলাখাল মনসা বাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ইউনূসের অভিনন্দন সিএনজিতে হারানো টাকা ও মালামাল উদ্ধার করে দিলেন ওসি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাবুরহাট শাখায় কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠিত ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন আজ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়লো ২ বসতঘর, দুই গরু পুড়ে মৃত্যু বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় রাজারগাঁও ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা ও র‍্যালী মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা