বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২০, ২০২৬ | ৫:৩৫
Link Copied Successfully!

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

 

এ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বিজ্ঞাপন

মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

 

ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালে সংসদ সদস্যরা নিজ আসনে বসে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেন। সংসদ সদস্যদের মধ্য থেকে প্রথম ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাবুরহাট শাখায় কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠিত ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন আজ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়লো ২ বসতঘর, দুই গরু পুড়ে মৃত্যু বৃহস্পতিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় রাজারগাঁও ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা ও র‍্যালী মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে লড়ছেন মোঃ আরিফুল ইসলাম পর্নোগ্রাফি তৈরি ও বিক্রি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেপ্তার মতলব দক্ষিণে স্কুলের পাশে বাড়িতে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কচুয়ায় ৮০০ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আটক হাজীগঞ্জে যৌতুক মামলায় জনস্বাস্থ্য প্রকৌশলের মেকানিক আটক চাঁদপুরে মাইক্রোবাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪ চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঁদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ চট্টগ্রাম থেকে গ্রেফতার চাঁদপুরে ভবন থেকে পড়ে আহত চোরের মৃত্যু নির্বাচনে উপজেলা ও পৌরসভা বিএনপির সংবাদ সম্মেলন, বিএনপি’র পক্ষ থেকে কোনো প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়া হয়নি হাজীগঞ্জে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা