উপাদী দক্ষিণে র‍্যালি ও মতবিনিময় সভা, মাধক যেখানে সামাজিক প্রতিরোধ হবে সেখানে: ওসি

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১৯, ২০২৬ | ১১:১২
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার ৬ নং উপাধি দক্ষিণ ইউনিয়নের মাদক বিরোধী সচেতন সমাজের আয়োজনে র্্যালি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির কর্ণধার জনাব খাজা আহসান পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩ টায় মাস্টার বাজারে মাদক বিরোধী র্্যালি ও আলোচনাসভায় উপাধি দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিন পাটোয়ারীর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক। তিনি বক্তব্যের শুরুতেই বলেন মাদক দেখবো যেখানে সামাজিক প্রতিরোধ হবে সেখানে। তিনি আরো বলেন, শুধু উপাধি দক্ষিণে নয়, মতলবের কোন একটি এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীর জায়গা হবে না।এছাড়া এদের পিছনে থাকা গডফাদারকেও ছাড় দেওয়া হবে না। তাই এই ক্ষেত্রে দরকার সামাজিক প্রতিরোধ।

মাদক নির্মূল করা শুধু একা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়। এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। আমাদের পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। সন্তানের চলাফেরা, তার বন্ধুরা কেমন—সেদিকে অভিভাবকদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। পাড়া-মহल्लाয় মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক বিক্রেতা ও সরবরাহকারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক অখিল চন্দ্র সরকার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধি দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিন তালুকদার ,, উপাধি দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, নাজমুল ইসলাম তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপাধি দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নেয়ামুল ইসলাম তুহিন, উপাধি দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন তপদার, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মশারফ হোসেন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক, সাখাওয়াত হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাসেল বকাউল,ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলম গাজী, আল মাহমুদ পাভেল, রফিকুল হাসান, নেসার আহমেদ প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম বকাউল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আজ শাশুড়ি দিবস টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত আজ জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন