মতলব বাজারে দোকান খোলা রাখায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ August ১৮, ২০২৬ | ৯:৩৫
Link Copied Successfully!

বিদ্যুৎ সাশ্রয়ী থাকার জন্য সরকার সারা দেশের শপিংমল, মার্কেট ও, দোকানসমূহ নির্ধারিত সময় সীমার মধ্যে খোলা এবং বন্ধ রাখার ঘোষণা দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। জারীকৃত পরিপত্র জানানো হয় শপিংমল, মার্কেট ও, দোকানসমূহ সকাল ১১ টায় খোলার পর রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।সে বিষয়ে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। ওইদিন রাতে সোয়া ৮ টায় মতলব বাজার মনিটরিং করতে অভিযানে নামেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা।

এসময় সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮টার পর মতলব বাজারের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১১ টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ২ হাজার ২ শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তন্মোধ্যে মতলব বাজারের মুদী দোকান ২টি,সওদাগর পট্টির ১টি কসমেটিক দোকান,বাজারের মোবাইলের দোকান ৩ টি, ওয়ালটন শো-রুম, টিএনটি মুদী দোকান ২টি এবং পানির ট্যাংকি মুদী দোকান ১টিসহ মোট ১১ টি দোকানের প্রত্যেকটিকে ২ শত টাকা করে জরিমানা করা হয়।

এদিকে বাজারে মোবাইল কোর্টের অভিযানের কথা শোনে হুরুহুরি করে সকল মিষ্টি দোকানগুলোও বন্ধ করে দেন দোকান মালিকেরা।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যতের ইন্জিনিয়ার,মতলব দক্ষিণ থানা পুলিশ ও সাংবাদিকবৃন্দ সহকারী কমিশনার ভুমি মুমতাহিনা পৃথুলা বলেন,আজকে সবাইকে সতর্ক করার পাশাপাশি আইন অমান্য করায় ২শ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজকের পর সরকারের নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮ টার পর খোলা রাখলে জেল জরিমানা ও দোকান সিলগালা করে দেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে