হাজীগঞ্জে গাঁজাসহ ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৬ | ৬:৩০
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ও হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে গাজাসহ ১ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। বুধবার হাজীগঞ্জ থানাধীন চেঙ্গাতলী বাজারস্থ ইসমাইল স্টোরের সামনে রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

সাজাপ্রাপ্ত আসামী হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের দেউদ্রোন গ্রামের মোঃ আবুল বাশার (৪৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো: সোহেল রানার প্রসিকিউশনে পরিচালিত অভিযানে আসামীর হেফাজত থেকে একটি সাদা কাগজে মোড়ানো গাজা ও গাজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

পরবর্তীতে হাজীগঞ্জ উপজেলার বিজ্ঞ নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইবনে আল জায়েদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিজ্ঞাপন

তিনি আসামী মোঃ আবুল বাশারকে মাদকদ্রব্য গাজা সেবনের অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, চাঁদপুর জেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে আইনজীবী সমিতির জরুরি সভা, অনির্দিষ্টকালের জন্য তিন আদালত বর্জনের সিদ্ধান্ত ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছেংগারচর বাজারে শীতাতপ নিয়ন্ত্রিত রৌদ্র রাজ জেন্টস পার্লারের উদ্বোধন দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হাজীগঞ্জে ‘অনার’ মোবাইল ব্র্যান্ড শপের উদ্বোধন চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে গাঁজাসহ ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণে দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের ধাক্কায় ব্রিকফিল্ডের শ্রমিক নিহত, আহত ১ পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ: প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে শিক্ষা ট্রাস্ট জনকল্যাণমুখী কাজ করবে: যুগ্ম সচিব ড.সফিকুল ইসলাম ফরিদগঞ্জে ১৪ বছরের কিশোরকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি ছেলের হাতে বাবা খুন কচুয়ায় প্রবাসীর বাড়িঘরে হামলা, মামলায় ৪ মাতাব্বর গ্রেফতার মতলব দক্ষিণে চলমান বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন আটক বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার