পশ্চিম দিঘলদী সপ্রাবিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ | ৬:৫৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার ৪নং পশ্চিম দিঘলদী খোরশেদ আরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সকাল সাড়ে দশটায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড.মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

তিনি বলেন,প্রাথমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ জীবনের ভিত্তি তৈরি করে। আজ যারা বৃত্তি পেয়েছে, তারা নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছে। এই অর্জন শুধু তাদের জন্য নয়, তাদের পরিবার, শিক্ষক এবং পুরো উপজেলার জন্য গর্বের বিষয়।

বিজ্ঞাপন

Lশিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তোমাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে কাজ করবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি আন্তরিক হতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনে আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল হাই,উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ সারোয়ার হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সরকার, পৌর বিএনপি নেতা শাহাদাত গাজী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি সোহেল মাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব উল আলম।

বিজ্ঞাপন

আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী বর্তমানে ৪৪ তম বিসিএস শিক্ষা ক্যাডার মোঃ আল আমিন গাজীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি এনামুল হক বাদলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা