
হাজীগঞ্জ মোহাম্মদপুর সপ্রাবিতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ


হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান পাটোয়ারী , ৯নং গন্ধর্ব্যপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিব উল্লাহ মজুমদার এবং সাবেক চেয়ারম্যান আলী আকবর শেখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুকবুল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো: আবু ছাদেক,


এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি তুহিন হায়দার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহসিন বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দীন মাইনু, সাধারণ সম্পাদক সাইফুল, ছাত্রদলের সাবেক সভাপতি নেছার আহমেদ চৌধুরী, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কাজী কাঞ্চনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি তৈরি করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের নিয়মিত পড়াশোনার প্রতি মনোযোগী করার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে অভিভাবকদের সচেতন হতে হবে।
অনুষ্ঠানে বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার ও সম্মাননা তুলে দেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সেরা অভিভাবক, মেধা ও ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।



























