মিশরের দক্ষিণ সিনাইয়ে বাস দুর্ঘটনা নিহত ২২

অনলাইন ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১২:২০
Link Copied Successfully!

মিশরের দক্ষিণ সিনাইয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে দাহাব-নুয়াইবা সড়কের আল-সাদা এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

আহত ২৮ জনকে উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জন শারম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে, ৯ জন সেন্ট ক্যাথরিন হাসপাতালে এবং ৬ জন আল-ফাইরুজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

দক্ষিণ সিনাই গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটিতে মিশরীয় ও জর্ডানের নাগরিকরা ছিলেন। বাসটি রাজধানী কায়রো থেকে নুয়াইবা বন্দরের উদ্দেশে যাচ্ছিল। সেখান থেকে যাত্রীদের সমুদ্রপথে জর্ডানের আকাবা হয়ে আম্মানে যাওয়ার কথা ছিল।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি কায়রো-আম্মান রুটে চলাচলকারী একটি যাত্রীবাহী পরিবহন ছিল। এটি কোনো পর্যটন দল বা পর্যটন ভ্রমণের বাস ছিল না।

এর আগে জর্ডানের কয়েকটি গণমাধ্যম ও স্থানীয় সূত্র জানিয়েছিল, নিহতদের মধ্যে ১০ জন জর্ডানের নাগরিক এবং একটি শিশু রয়েছে। তবে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতিতে নিহতদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ২৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। উদ্ধারকারীরা দ্রুত আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। নিহতদের মরদেহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর মিশরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোতে জরুরি প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন। আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক ও চিকিৎসাকর্মী মোতায়েনের পাশাপাশি পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ট্রেন লাইনে ঘোরাফেরার সময় কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবকলস সপ্রাবিতে মা সমাবেশ – আদর্শ মানুষ গড়তে মায়েদের ভুমিকা বেশী: এনামুল হক বাদল হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ ক্ষুদে শিক্ষার্থীকে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে মিশুকটি চুরি হয়েছে হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে: অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু মিশরের দক্ষিণ সিনাইয়ে বাস দুর্ঘটনা নিহত ২২ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ: ভোটেকোশির আকস্মিক বন্যায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের ব্যাপারে যা বলছে মালয়েশিয়া ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১১০ জন মতলব দক্ষিণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২ সহস্রাধিক গাছের চারা রোপন কচুয়ায় চলাচলের রাস্তা ও অন্যর জায়গার মধ্যে দেয়াল নির্মাণের অভিযোগ কচুয়ায় জাতীয় আন্ত: ক্রীড়া প্রতিযোগিতা সাঁতার খেলা অনুষ্ঠিত কচুয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামবাসীর ঝাড়ু মিছিল মতলবের নওগাঁও অগ্নিকান্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষাধিক টাকা শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালী ও সচেতনতা সভা শাহরাস্তিতে ৩ কিশোর আটক করে অভিভাবকের জিম্মায় শাহরাস্তিতে নির্ধারিত দূরত্বের চেয়ে বেশি খাল খনন, বেঁচে যাওয়া ৪০ লাখ ৮০ হাজার টাকা কোষাঘারে ফেরত প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গর্ভপাতের পর ৪০ হাজার টাকায় মীমাংসার চেষ্টা রাজধানীতে হতে চলেছে ‘চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট’ প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ২০২৬ দাম কমল এলপিজি সিলিন্ডারের