মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৬ | ৭:২৪
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।

চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট মনিরা চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের অসংখ্য নারী নেতাকর্মী গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাহসিকতার সঙ্গে ভূমিকা রেখে চলেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। কোনো অন্যায়, অবিচার ও নিপীড়নের কাছে মাথা নত না করে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অ্যাড. সলিম উল্যা সেলিম আরও বলেন, দেশ ও জাতির সংকটময় সময়ে নারী সমাজকে ঘরে বসে থাকলে চলবে না। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার পাশাপাশি সমাজে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর অপরাধ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি মহিলা দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের প্রতি আনুগত্য, শৃঙ্খলা ও পারস্পরিক ঐক্য বজায় রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করলেই বিএনপির রাজনীতি আরও শক্তিশালী হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদা খানম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অনন্তা চক্রবর্তী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, আলহাজ মোশাররফ হোসাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা মহিলা দলের সহ-সভাপতি নাঈমা মোশারফ, ফারজানা লাকি, সেলিনা রহমান, অ্যাড. রেহেনা কচি, মতলব উত্তর উপজেলা মহিলা দলের সভানেত্রী ফারজানা সরকার, চাঁদপুর পৌর মহিলা দলের সভাপতি জোহরা আনোয়ার হীরা, সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সহ-সভাপতি ফারজানা রোজী, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আক্তার ইশিতা, সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা আক্তার শানু, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, চাঁদপুর মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাছিমা আক্তার, সাধারণ সম্পাদক জান্নাত আক্তারসহ বিএনপি, মহিলা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় থেকে মহিলা দলের নেতাকর্মীরা একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের অঙ্গীর পাদদেশের সামনে গিয়ে শেষ হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে আইনজীবী সমিতির জরুরি সভা, অনির্দিষ্টকালের জন্য তিন আদালত বর্জনের সিদ্ধান্ত ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছেংগারচর বাজারে শীতাতপ নিয়ন্ত্রিত রৌদ্র রাজ জেন্টস পার্লারের উদ্বোধন দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হাজীগঞ্জে ‘অনার’ মোবাইল ব্র্যান্ড শপের উদ্বোধন চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে গাঁজাসহ ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণে দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের ধাক্কায় ব্রিকফিল্ডের শ্রমিক নিহত, আহত ১ পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ: প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে শিক্ষা ট্রাস্ট জনকল্যাণমুখী কাজ করবে: যুগ্ম সচিব ড.সফিকুল ইসলাম ফরিদগঞ্জে ১৪ বছরের কিশোরকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি ছেলের হাতে বাবা খুন কচুয়ায় প্রবাসীর বাড়িঘরে হামলা, মামলায় ৪ মাতাব্বর গ্রেফতার মতলব দক্ষিণে চলমান বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন আটক বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার