হাজীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৬ | ৯:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ট্রাক রোড এলাকায় অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে মেয়াদ ও উৎপাদনের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত এবং অনুমোদনবিহীন নিম্নমানের খাদ্য বিক্রির অপরাধে মা মনিহারি স্টোর, আলবি প্যাকেজিং হাউজ ও আরা বিস্কুট হাউজকে ৫ হাজার টাকা করে এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় সোহেল সাজ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলো পরিশোধ করে।

বিজ্ঞাপন

অভিযানকালে মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ মতলব দক্ষিণে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নাম-ঠিকানা বলতে না পারা মানসিক ভারসাম্যহীন তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেফতার, আদালতে সোপর্দ হাজীগঞ্জ মোহাম্মদপুর সপ্রাবিতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির হুতিদের হামলায় সৌদি আরবে ৭৩ জন আহত সন্ত্রাসীদের প্রতি নমনীয়তার কারণেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ তিন মাসে দেশজুড়ে বিশেষ অভিযানের নির্দেশ দুই দিনে জেলা পরিষদের রাজস্ব তহবিলে থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন, হদিস নেই অনেক প্রকল্পের চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রি প্রতারক চক্রের ৪ সদস্য নড়াইল থেকে গ্রেফতার, মোবাইল-সিম ও নগদ টাকা উদ্ধার ‘কেউ নির্বাচন থেকে সরাতে পারবে না’ বক্তব্যের কয়েক ঘণ্টা পরই বিএনপি নেতার মৃত্যু ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানালেন পরীমনি হাজীগঞ্জে ইউএনওর সঙ্গে নবনির্বাচিত ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের মতবিনিময় ১৫ সেপ্টেম্বর সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনের কারাগারে সৌদি বিমান হামলায় ৭ জন নিহত বাংলাদেশের পাসপোর্ট সেবা বিদেশিদের হাতে হস্তান্তর বন্দের দাবিতে আল কাসিম প্রবাসী বাংলাদেশি সচেতন মহলের সংবাদ সম্মেলন চাঁদপুর বনবিভাগ সড়কে প্রবাসীর বাড়ীতে চুরি: তদন্তে নেমেছে পুলিশ