
ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


চাঁদপুরের ফরিদগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে উপজেলা পরিষদের প্রবেশগেট সংলগ্ন বিআরডিবি মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ. এম. টুটুল পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু।


আরও বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, পৌর মহিলা দলের নেত্রী আলেয়া বেগম, মাহমুদা পারুল ও উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম।
বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন। পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের ভূমিকা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের প্রবেশগেট থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ফরিদগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম মাথার থানার মোড়ে গিয়ে শেষ হয়।




























