বাকিলাতে সম্পত্তিগত বিরোধে সাবেক ইউপি সদস্য আহত, বাড়ি ভাংচুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২৬ | ৬:৩২
Link Copied Successfully!

হাজীগঞ্জের বাকিলাতে সম্পত্তিগত বিরোধে সাবেক ইউপি সদস্যসহ কমপক্ষে ৫ জনকে আহত করা হয়েছে ও বাসা বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসার মূল দরজা ভাংচুর করা হয়েছে। ভাড়াটিয়া লোক দ্বারা এ হামলা করার অভিযোগ উঠেছে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে। গত শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) রাতে এ ঘটনাটি ঘটে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দক্ষিন শ্রীপুরের আমির বাজার এলাকার মরহুম সোনা মিয়ার বাড়িতে।

সরজমিনে দেখা যায়, মরহুম সোনা মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য আহত কুতুব উদ্দিন জানান, আমাদের এলাকার আমির উদ্দিন গং এর ১২ শতাংশ জমির মধ্যে তার ওয়ারিশ থেকে আমরা ১৯৫৮ সালে ও ৬২ সালে ১০৩৯ দাগে ৫ শতাংশ জমি ক্রয় করি।

অপর দিকে একই ওয়ারিশ গং থেকে আমার বাড়ির মফিদ উদ্দিন গং ৬ শতাংশ জমি ক্রয় করেন। বাকী ১ শতাংশ জমি ১০৩৯ দাগে রেজিষ্ট্রি করে। কিন্তু মফিজ উদ্দিন গং জমি কিনে এ রেজিষ্ট্রি করে ৯৯৪ দাগে রেজিষ্ট্রি করেছে।

বিজ্ঞাপন

কুতুব উদ্দিন আরো জানান, আমার জমি কিনেছি ১০৩৯ দাগে তারা কিনেছে ৯৯৪ দাগে। এখন তারা আমাদের জমিতে এসে জোর জবরদস্তি করে আসছে।

খোঁজ নিয়ে জানা যায়, উক্ত সম্পত্তি নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছে। এর মধ্যে গত শনিবার রাতে কুতুব উদ্দিনের বসত বাড়িতে হামলা চালায় মফিজ উদ্দিন গং। এতে করে কুতুব উদ্দিন মারাত্বক আহত হন, তার বসত ঘরের দরজা ভাংচুর, বসত ঘরের পানির পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়াসহ এক নারীকে আহত করেন আরশাদ উল্যাহ গংয়ের ভাড়াটিয়া লোকেরা।

শান্তা নামের এক নারী জানান আমার চাচাকে (কুতুব উদ্দিন) মারধরের সময় আমি ধরতে গেছি তখন আমার কানের দুল টান দিয়েছে নিয়ে যায়।

বিজ্ঞাপন

বাড়ির মৃত ইদিস মিয়া ছেলে শাহাবুদ্দিন জানান শাহাবুদ্দিন আমাদের চলাচলের পথ বাধা দিয়ে রাখার কারণ আমরা বাড়িঘর থেকে বের হতে পারি না। ছেলে মেয়ে স্কুল যেতে পারে না। এ দিন রাতে আমাদের পাশের বাড়ির সাইফুদ্দিন, রাসেল, মমিন, মতিন, সুজন, মিলন,সাহেদ দলবল নিয়ে আমাদের উপরে হামলা করে।

এদিকে অভিযুক্ত ৬ শতাংশ জমির ক্রেতা আসাদুল্ল্যাহর ছেলে মফিজ গং জানান, আমির উদ্দিনের ওয়ারিশ ইসমাইল সরদার ও আব্দুল আজিজ মুন্সির থেকে আমরা দেড় করে তিন শতাংশ ক্রয় করি। মূলত আব্দুল আজিজ গংয়ের জায়গা রয়েছে ছয় শতাংশ কিন্তু উনারে বিক্রি করেছে ৮ শতাংশ। এখানেই আমাদের দ্বন্ধ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রতিকূলতা পেরিয়ে ‘উড়াধুড়া’ খ্যাত অন্তরার সাফল্য, গর্বিত শাহরাস্তিবাসী সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন সন্ধ্যার পরেই জেলেদের দখলে মেঘনা নদী : দিনে প্রকাশ্যে মা ইলিশ বিক্রি মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা