ছেংগারচর বাজারে শীতাতপ নিয়ন্ত্রিত রৌদ্র রাজ জেন্টস পার্লারের উদ্বোধন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৬ | ৯:৩১
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে শীতাতপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক রৌদ্র রাজ জেন্টস পার্লারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছেংগারচর বাজারের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন বিএসসি সুপার মার্কেটে জনতা ব্যাংকের নিচতলায় বাংলাদেশ নরসুন্দর সেলুন কল্যাণ ফাউন্ডেশনের পক্ষে ফিতা কেটে পার্লারটির উদ্বোধন করেন হিন্দু, বৈদ্য, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বলরাম গোস্বামী।

উদ্বোধনী অনুষ্ঠানে ভবন মালিক রাসেল দর্জী, স্বপ্ন সেবা কম্পিউটারের পরিচালক সার্জেন্ট (অব.) মো. শহিদুল হক ভূঁইয়া, ছেংগারচর বাজার সেলুন কমিটির সভাপতি তপন চন্দ্রশীল, সাধারণ সম্পাদক ও রৌদ্র রাজ জেন্টস পার্লারের স্বত্বাধিকারী লিটন দাস, কোষাধ্যক্ষ আশিক চন্দ্র দাস, কালিপুর বাজার সেলুন কমিটির সভাপতি রতন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক প্রদীপ, ষাটনল বাজার সেলুন কমিটির সভাপতি সদীশ চন্দ্রশীল, সাধারণ সম্পাদক সুকেন চন্দ্রশীল’সহ নারায়ণ চন্দ্রশীল, কমল চন্দ্রশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বলরাম গোস্বামী বলেন, বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রার সঙ্গে সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছেংগারচর বাজারে আধুনিক ও শীতাতপ নিয়ন্ত্রিত এমন একটি জেন্টস পার্লার চালু হওয়ায় স্থানীয়দের জন্য উন্নত সেবা পাওয়ার সুযোগ তৈরি হলো। আমি আশা করি, রৌদ্র রাজ জেন্টস পার্লারটি দক্ষতা, পরিচ্ছন্নতা ও মানসম্মত সেবা দিয়ে গ্রাহকদের আস্থা অর্জন করবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, স্থানীয়ভাবে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া ইতিবাচক বিষয়। তরুণ উদ্যোক্তারা যদি সততা ও দক্ষতার সঙ্গে এগিয়ে আসেন, তাহলে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবেন। রৌদ্র রাজ জেন্টস পার্লারের সফলতা ও সমৃদ্ধি কামনা করছি।

রৌদ্র রাজ জেন্টস পার্লারের স্বত্বাধিকারী প্রো. লিটন দাস বলেন, গ্রাহকদের আধুনিক ও মানসম্মত সেবা দেওয়ার লক্ষ্যেই পার্লারটি চালু করেছি। এখানে অভিজ্ঞ কারিগরদের মাধ্যমে হেয়ার কাট, শেভ, হেয়ার কালার, হেয়ার ট্রিটমেন্ট, হেয়ার স্ট্রেইট, ফেসিয়াল, ফেস ওয়াশ, বডি ম্যাসেজ, ম্যানিকিউর, পেডিকিউর, বডি স্টিম, বর সাজানো ও হাইড্রা ফেসিয়ালসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

তিনি বলেন, পরিচ্ছন্ন পরিবেশ, আধুনিক সরঞ্জাম এবং দক্ষ কারিগরের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ছেংগারচর বাজারের মানুষের চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও নতুন সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে আইনজীবী সমিতির জরুরি সভা, অনির্দিষ্টকালের জন্য তিন আদালত বর্জনের সিদ্ধান্ত ফরিদগঞ্জে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছেংগারচর বাজারে শীতাতপ নিয়ন্ত্রিত রৌদ্র রাজ জেন্টস পার্লারের উদ্বোধন দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা হাজীগঞ্জে ‘অনার’ মোবাইল ব্র্যান্ড শপের উদ্বোধন চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে গাঁজাসহ ১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণে দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের ধাক্কায় ব্রিকফিল্ডের শ্রমিক নিহত, আহত ১ পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ: প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে শিক্ষা ট্রাস্ট জনকল্যাণমুখী কাজ করবে: যুগ্ম সচিব ড.সফিকুল ইসলাম ফরিদগঞ্জে ১৪ বছরের কিশোরকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি ছেলের হাতে বাবা খুন কচুয়ায় প্রবাসীর বাড়িঘরে হামলা, মামলায় ৪ মাতাব্বর গ্রেফতার মতলব দক্ষিণে চলমান বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন আটক বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার