হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু

Reporter
হাসান মাহমুদ
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২৬ | ৩:৪৬
Link Copied Successfully!

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ায় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে ডেঙ্গু মশার বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অন্যতম। তাই সরকার সারাদেশে জরুরি ভিত্তিতে এখন থেকে লাগাতার তিন মাস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভায় যৌথ উদ্যোগে এ কার্যক্রম চলমান রয়েছে।

আজ দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে ও তার সরাসরি অংশগ্রহণে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারী, পৌর পরিচ্ছন্নতা কর্মীসহ উপজেলা চত্বরে পরিচ্ছন্নতা কাজ করেন।

তিনি তাৎক্ষণিক পৌর পরিচ্ছন্নতা কর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, প্রতিদিন সকাল থেকে পর্যায়ক্রমে পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার জন্য।

বিজ্ঞাপন

উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকল সচেতন মহল ও সামাজিক সংগঠনকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন পৌর হিসাবরক্ষন কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. সফিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো. নূর আলম, সহকারী প্রকৌশলী পানি ও পয়ঃনিষ্কাষন মো. মাহবুবুর রশিদ, পৌর কনজারভেন্সি ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান ও পৌর পরিচ্ছন্নতা কর্মী টিম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী জাহাজের ধাক্কায় ব্রিকফিল্ডের শ্রমিক নিহত, আহত ১ পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ: প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে শিক্ষা ট্রাস্ট জনকল্যাণমুখী কাজ করবে: যুগ্ম সচিব ড.সফিকুল ইসলাম ফরিদগঞ্জে ১৪ বছরের কিশোরকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি ছেলের হাতে বাবা খুন কচুয়ায় প্রবাসীর বাড়িঘরে হামলা, মামলায় ৪ মাতাব্বর গ্রেফতার মতলব দক্ষিণে চলমান বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীসহ ৫ জন আটক বিমানকে ‘খেলনা’ বলায় নোরা ফাতেহির বিরুদ্ধে মামলা শাহরাস্তিতে অবৈধভাবে মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার হাজীগঞ্জে ৪ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ মতলব উত্তরে গ্ৰীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে চাঁদা আদায়ের অভিযোগ মতলব দক্ষিণে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নাম-ঠিকানা বলতে না পারা মানসিক ভারসাম্যহীন তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করুন শাহরাস্তি থানা পুলিশের অভিযানে ৪ আসামী গ্রেফতার, আদালতে সোপর্দ হাজীগঞ্জ মোহাম্মদপুর সপ্রাবিতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির হুতিদের হামলায় সৌদি আরবে ৭৩ জন আহত