
চাঁদপুরে আইনজীবী সমিতির জরুরি সভা, অনির্দিষ্টকালের জন্য তিন আদালত বর্জনের সিদ্ধান্ত


চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীদের সঙ্গে আদালতের সমন্বয়হীনতার অভিযোগ তুলে জেলার তিনটি আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা।
বুধবার দুপুরে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এ জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম মন্টু। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার (ফয়সাল)।
সভায় আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও আদালতের সঙ্গে সমন্বয়হীনতার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পরে সভায় চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সদর সিনিয়র সহকারী জজ আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনজীবী সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম মন্টু বলেন, আইনজীবীদের সঙ্গে সংশ্লিষ্ট আদালতগুলোর সমন্বয়হীনতা ও পেশাগত বিভিন্ন বিষয়ে অসন্তোষ থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




























