হাজীগঞ্জে কাশিমপুরে মসজিদ নির্মান পরিদর্শনে সৌদি শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি

Reporter
নিজস্ব প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২৪, ২০২৬ | ৪:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নে বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ উদ্যোগে এবং সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণ কার্যক্রমকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিশিষ্ট শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি।

অনুষ্ঠানে শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানির সঙ্গে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি মো. আব্দুল মান্নান ও মো. শাহাজাহান। সংশ্লিষ্টরা জানান, তাদের উদ্যোগেই শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি বাংলাদেশে এসেছেন।

অনুষ্ঠানে ১০ নম্বর দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রিজওয়ানুল হক টিটু, সেক্রেটারি আমিরুল ইসলাম মুন্সি, উপদেষ্টা দেলোয়ার হোসেন, নির্বাহী সদস্য শাহ-জালাল খান, বেলায়েত হোসেন ও মোহাম্মদ নূরন্নবী এবং আজীবন সদস্য ইকবাল হোসেন ও আকবর হোসেন।

বিজ্ঞাপন

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সৌদি আরবের অতিথি শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানিকে স্থানীয়দের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। সৌদি অর্থায়নে মসজিদ নির্মাণের উদ্যোগকে স্থানীয়রা ধর্মীয় ও সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা