ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ২:২০
Link Copied Successfully!

​পবিত্র জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সুন্নি সমাবেশে ইসলামী ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ বলেছেন, যারা ইসলামের বিরোধিতা করে, তারা মূলত মুসলমান নয়; বরং তারা ইহুদিদের দালাল। ইসলামকে কলঙ্কিত করতে এবং জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করার জন্য তারা নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

​মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, সুন্নি জনতা আজ জাগ্রত হয়েছে এবং ভবিষ্যতে আরও জাগ্রত হবে। নবীপ্রেমিক সুন্নি জনতা জেগে উঠলে এবং কেউ বিরোধিতায় লাঠি বা হাত তুললে তাদের পালানোর সুযোগ থাকবে না।

​তিনি আরও করেন, একটি পক্ষ ঈদে মিলাদুন্নবী (সা.)-এর বিরোধিতা করে কারণ ঈদুল ফিতর বা ঈদুল আজহার মতো উৎসবে বিভিন্ন ব্যবসায়ী বা ধনাঢ্য ব্যক্তিদের কাছ থেকে যাকাত আদায় ও কুরবানির চামড়া সংগ্রহ করা গেলেও, মিলাদুন্নবীতে তারা এমন কিছু পায় না—এ কারণেই তারা এর বিরোধিতা করে।

বিজ্ঞাপন

​সুন্নী সমাবেশে যোগ দিতে তিনি সকালে হাজীগঞ্জ ধেররা ইমামে দরবার শরীফ থেকে বর্ণাঢ্য র‍্যালী নিয়ে চাঁদপুর -কুমিল্লা মহাসড়ক প্রদক্ষিণ করেন। এসময় কয়েকশত যানবাহনে সুন্নী জনতা সমাবেশ যোগ দেন। পরে সমাবেশে শেষে চাঁদপুর শহরে ঈদে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র‍্যালীতে অংশ নেয় সুন্নী জনতা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা