মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ৮:২২
Link Copied Successfully!

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও গতিশীল, জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেনে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পূবালী ব্যাংক পিএলসি’র ছেংগারচর বাজার শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতে শাখা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেসের অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি’র চাঁদপুর মেইন শাখার এজিএম ও ম্যানেজার বিউটি দাস।

পূবালী ব্যাংক পিএলসি’র ছেংগারচর বাজার শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র অফিসার মাহবুব আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের এজেডএম তানভীর মোর্শেদী।

বিজ্ঞাপন

এ ছাড়া বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, ছেংগারচর বাজারের ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক এএসএম মিন্টু, সাইফুল ইসলাম ও কাওসার মেহেদী, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. সবুজ বেপারী এবং তৌহিদুল ইসলাম।

মতবিনিময় সভায় ব্যাংক কর্মকর্তারা ক্যাশলেস লেনদেনের সুবিধা, ডিজিটাল ব্যাংকিং সেবা, নিরাপদ আর্থিক লেনদেন এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে উপস্থিত গ্রাহক ও ব্যবসায়ীদের অবহিত করেন।

বক্তারা বলেন, ক্যাশলেস সমাজ গড়ে তোলা শুধু ব্যাংকের একার দায়িত্ব নয়, ব্যবসায়ী, গ্রাহকসহ সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব। প্রযুক্তির অগ্রগতির ফলে বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা ব্যাংকিং লেনদেনের সুযোগ রয়েছে। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

বিজ্ঞাপন

তারা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানো গেলে একদিকে যেমন লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। ‘ক্যাশলেস বাংলাদেশ’ বাস্তবায়নে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ডিজিটাল লেনদেনে আরও বেশি অভ্যস্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।

সভায় পূবালী ব্যাংক পিএলসি’র ছেংগারচর বাজার শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে নিজেদের মতামত, সমস্যা ও পরামর্শ তুলে ধরেন। গ্রাহকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ব্যাংক কর্মকর্তারা। গ্রাহকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভবিষ্যতে ব্যাংকিং সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন তারা।

‘ক্যাশলেস বাংলাদেশ’ কার্যক্রমকে আরও জনসম্পৃক্ত করতে ছেংগারচর বাজারে মেডিফাস্ট মেডিকেল সার্ভিসেসের সামনে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে একটি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে। তিন দিনব্যাপী এ বুথের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেন, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং নিরাপদ আর্থিক লেনদেন সম্পর্কে ধারণা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা