চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ৫:১০
Link Copied Successfully!

চাঁদপুরে গত কয়েক মাস ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। ঘন ঘন লোডশেডিং ও চোর চক্রের তৎপরতায় দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী। সবচেয়ে বেশি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে মতলব উত্তর উপজেলায়।

চুরি নিয়ন্ত্রণে থানায় দায়সারা অভিযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। পরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের সহযোগিতা না করাকে দায়ী করছেন পুলিশ।

লোডশেডিং আর ট্রান্সফারমার চুরির ঘটনায় চাঁদপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি বছরে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় অর্ধশত ট্রান্সফারমার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে শুধু মতলব উত্তর উপজেলায় ১৩ আগস্ট পর্যন্ত ২৪ টি ট্রান্সফারমার চুরি হয়। এছাড়াহাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় চলতি বছরে এ পর্যন্ত ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

বিজ্ঞাপন

​পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম অনুযায়ী, ট্রান্সফরমার চুরির পর প্রথমবার নতুন সংযোগ নিতে গ্রাহককে খরচের অর্ধেক এবং পরবর্তী সময়ে পুরো টাকা নিজেদের গচ্ছা দিতে হচ্ছে।

​থানায় অভিযোগের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মাইকিং, গণশুনানি ও উঠান বৈঠকের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি চাঁদপুরপল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের।

বিজ্ঞাপন

মতলব উত্তর জোনাল অফিসে ডিজিএম মো. অহিদুজ্জামান বলেন, ‘মতলব উত্তর জোনাল অফিসের আওতায় টোটালি এ উপজেলায় মোট চব্বিশটা ট্রান্সফর্মার এই বৎসরে চুরি হয়েছে। এর মধ্যে তেরোটা হয়েছে গত মাসে। আর এই মাসে চলতি মাসে হচ্ছে ছয়টা।

এখন এটা আমি মনে করতে আছি এটা একটা সংঘবদ্ধ চোর চক্র। এরা বিভিন্ন জায়গায় এসে মানুষের কাছে ঘর ভাড়া নিয়ে থাকে, পরিবেশ পরিস্থিতি অবলোকন করে, কোথায় করবে, করে নিয়ে যায়। এবং এগুলো নিয়ে আর বিক্রি করে দেয়।

কিন্তু মূল কারণটা হলো এই লোডশেডিং। কারণে এটা চোরের জন্য খুব সুবিধা হয়েছে। পাবলিক মনে করে লোডশেডিং, কিন্তু বাস্তবে চুরিও হয়ে যায়। তাই এটা খুবই এলার্মিং।

আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। উঠান বৈঠক, বিশেষ সভা, গণশুনানি – আমি সর্বোচ্চ আমার এই প্রতিরোধের ব্যবস্থা অব্যাহত আছে। সবগুলো বিষয়ে থানায় আমি মামলা করে দিয়েছি। একটাও মামলা বাকি রাখি নাই, সবগুলো করেছি এবং পুলিশও তৎপর আছে।

এখানে মোট সাড়ে চার হাজারের উপরে ট্রান্সফর্মার আছে। সব জায়গায় মিলিয়ে।’

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম আতিকুজ্জামান চৌধুরী বলেন, ‘চোরদের হচ্ছে আমাদের চাঁদপুর মতলব ওই এলাকায় বেশি। অন্য এলাকায় সেরকম নাই।
আমরা গ্রাহকদের সচেতনতার জন্য মাইকিং করেছি এবং বিভিন্ন জায়গায় উঠান বৈঠকের ব্যবস্থা গ্রহণ করেছি।

আমাদের যেগুলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয় বিভিন্ন উপজেলায়, এটার আইনশৃঙ্খলা মিটিংয়ে এটা আমরা সবার মানে প্রশাসনের নজরে আনছি। যাতে চুরিটা এই বিষয়ে কোপারেশন হয়।

আর এটাই হলো আমাদের যে যারা চুরির সাথে সংশ্লিষ্ট, ওদেরকে আইনের আওতায় আনা – এটাই আমার পুলিশ প্রশাসনের কাছে একটা দাবি আর কি।’

 

​ট্রান্সফরমার চুরি ও লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। তার উপর চুরি হওয়া ট্রান্সফরমার নতুন সংযোজন দিতে মাশুল গুনতে হয় গ্রাহকদের- এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

তারা বলেন, ‘মতলব উত্তরে পল্লবীতে যে ট্রান্সফর্মার চুরি হইতাছে কিন্তু ভুক্তিভোগী আমরা সাধারণ জনগণ। চুরি হইলে এবং নতুন যদি আপনার সংযোগ করার জন্য অনুরোধ করি, তাহলে আমাদের টাকা দিয়া আবার ট্রান্সফর্মার আনতে হইবো। লোডশেডিং বাড়ছে। এইজন্য এই চুরি কইরা এই বর্বর ট্রান্সফরমারটা নিয়া যায়।
৩/লোডশেডিং এর কারণে সাধারণত মানে যখন লাইন বন্ধ থাকে, এইজন্য চুরি বেশিই হইতাছে আর কি। চোর চুরি করার বেশি সুযোগ পাইতাছে।’

জীবগাঁও এলাকার বাসিন্দা রা বলেন, ‘আমাগো জীবগাঁও এলাকায় ৬টা পর্যন্ত কারেন্ট আছিল। ৬টার পরে খবর পাইলাম, সামনে জুয়েলের দোকান আছিল। বলল এখানে ট্রান্সফরমার চুরি হইছে। ওরা আইসা খবর নিলাম। এই ব্যাপার ট্রান্সফরমার চুরি হইছে। আর কারেন্ট নাই। চলে গেছে কারেন্ট। এখন যে ট্রান্সফরমার চুরি হইছে, এই কারণে যে কারেন্ট চলে গেছে – আমরা জানতে পারিনি। এরকম ঘটনা আর কখনো আমাদের এখানে হয় নাই। কিন্তু এই প্রথম আমাদের এখানে হইছে। অন্যান্য এলাকাতেও শুনছি কিন্তু আমাদের এখানে শুনি নাই।।

হাজীগঞ্জ উপজেলা ভুক্তভোগী আনেয়ার হোসেন বলেন, ‘আমি পল্লী বিদ্যুৎতের দৃষ্টি আকর্ষণ করছি। কিছুদিন পূর্বে একটা সিড হইছে। নোট দিছে। ওখানে কাদা থাকে, অভিযোগ ছাড়তে পারে না। ট্রান্সফারমার উঠানো-নামানো কঠিন হয়ে পড়ে। আমারে যদি এটা এখানে আনি দেয়, আমি একটু পাহারা দিতে পারমু। আনা-নেয়ার জন্য খুব উপকার হইবো।’

 

বিদ্যুৎ সংকটের এই সময়ে ট্রান্সফরমার চুরি সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দেয়। বিদ্যুৎ অফিসের আরও সহযোগিতা পেলে এই চক্রের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করা সম্ভব হবে বলে জানায় পুলিশ।

​অতিরিক্ত পুলিশ সুপার নমোহাম্মদ লুৎফর রহমান বলেন,
‘ট্রান্সফরমার চোরদের বিভিন্ন থানায় গ্রেফতার করা হয়েছে এবং শাহরাস্তিতেও গ্রেফতার করা হয়েছে। ট্রান্সফরমার চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সর্বদা প্রস্তুত আছে। বিদ্যুৎ সংকটের এই সময়ে ট্রান্সফরমার চুরি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে। বিদ্যুৎ অফিসের সহযোগিতা পেলে এই চোরদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনা করা সম্ভব হবে।’

জেলায় সাড়ে আট লাখ গ্রাহকের জন্য প্রায় ৪০ হাজার ট্রান্সফরমার রয়েছে। লোডশেডিং কমিয়ে বিদ্যুতের সরবরাহ বাড়ানো ও ট্রান্সফরমার চুরি ঠেকানোর দাবী পল্লী বিদ্যুৎ গ্রাহকদের।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা