হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা

Reporter
হাজীগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ১০:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটে ঝুলে থাকা বৈদ্যুতিক ও বিভিন্ন কেবল নেটওয়ার্কের তার নিয়ে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে গেটের ওপর দিয়ে এলোমেলোভাবে ঝুলে থাকা এসব তারের কারণে হাসপাতালের ভেতরে বড় যানবাহন প্রবেশে সমস্যার সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশপথের গেটের ওপর দিয়ে একাধিক বৈদ্যুতিক ও কেবল নেটওয়ার্কের তার ঝুলে রয়েছে। গেটের উচ্চতা কম থাকায় হাসপাতালের প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সামগ্রী ও অন্যান্য মালামাল বহনকারী বড় যানবাহন প্রবেশের সময় তারে আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় ওষুধ ও বিভিন্ন মালামাল নিয়ে বড় গাড়ি হাসপাতালে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়ছে। গেট দিয়ে প্রবেশের সময় ঝুলন্ত তারে গাড়ি আটকে যাওয়ার ঘটনাও ঘটছে। ফলে হাসপাতালের জরুরি সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি একটি ভয়ানক দৃশ্য। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। হাসপাতালের প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে বড় গাড়ি এখানে ঢুকতে পারছে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট কেবল নেটওয়ার্কের দায়িত্বশীলদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। ঝুলন্ত তারগুলো সরিয়ে নিরাপদভাবে স্থাপন না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের দাবি, হাসপাতালের প্রধান গেটের ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক ও কেবল তারগুলো দ্রুত সরিয়ে নিরাপদ করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি প্রয়োজন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা