হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ৫:৫৬
Link Copied Successfully!

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

 

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিজ্ঞাপন

 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দেশে এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৮৪৪ জন।

 

বিজ্ঞাপন

সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের বাসিন্দা।

 

এদিকে গত এক দিনে নতুন করে আরও ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ জনে।

 

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরে হামের উপসর্গযুক্ত বা সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা