সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ১১:২৩
Link Copied Successfully!

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা। আগের দিন সোমবার এ মানের সোনার দাম ছিল ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৩ লাখ ৩ হাজার ১৮৭ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা।

তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারিত রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ ও যুবরাজের অভিনন্দন চাঁদপুর সদর মডেল থানার উদ্যোগে শাহমাহমুদপুরে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দীর্ঘদিনের বেহাল দশার অবসানে গল্লাক–ফকিরবাজার সড়ক সংস্কারের উদ্যোগ মতলব উত্তরে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের ছড়াছড়ি মতলব উত্তরে খুচরা মাদককারবারি ধরা পড়লেও অধরা মূল হোতারা চাঁদপুর পৌরসভার প্যানেল আইনজীবী হলেন অ্যাডভোকেট আলম খান মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় হাইকোর্টে মঙ্গলবার চাঁদপুরে মানসম্মত শিক্ষা বিস্তারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অগ্রযাত্রা অব্যাহত থাকুক: মো. আরিফুল ইসলাম আশা সিমেন্ট, স্বপ্ন কারিগর-নির্মাণে আস্থার সঙ্গী, হাজীগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত চাঁদপুরে অতিরিক্ত জরিমানা বন্ধের দাবিতে রিকশাচালকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড হাজীগঞ্জে কাশিমপুরে মসজিদ নির্মান পরিদর্শনে সৌদি শায়েখ আব্দুল্লাহ বিন ফয়সাল আল জাহরানি ফরিদগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০০০ পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার চাঁদপুর জেনারেল হাসপাতালকে ২৫০ থেকে হচ্ছে ৫০০ শয্যা, সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে ১৫ তলা ভবন নির্মাণের উদ্যোগ এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতলবের নারায়ণপুর পৌরসভার লিগ্যাল এডভাইজার হলেন অ্যাড. মোঃ শামীম হোসেন শাহরাস্তিতে রাতে ঘোরাফেরায় ৫ শিক্ষার্থী ও ৩ পরোয়ানাভুক্ত আসামিসহ আটক ৮ চাঁদপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন উদ্বোধন শাহরাস্তিতে অধ্যক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জন