
ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম


মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও রেক্টর এবং শিক্ষাগুরু মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার বিকাল ৩ টায় অত্র বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
তিনি বলেন,ওয়ালী উল্লাহ পাটোয়ারী শুধু শিক্ষার গুরুই ছিলেন না,তিনি ুকজন শিক্ষার যাদুকর ছিলেন।তাঁর ছাত্ররাই আজ দেশে ও বিদেশে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়ে আছেন।ওয়ালি উল্লাহ পাটোয়ারীর ঐতিহ্য বুকে ধারন করে এ প্রজন্মকে সু শিক্ষা অর্জন করে এগিয়ে যেতে হবে।বর্তমান শিক্ষা ব্যবস্থার অভুতমান উন্নয়নের কথা তুলে ধরেন বক্তারা।
তৎকালীন সময়ে দু’বারের জাতীয় পদক পাওয়া শিক্ষক মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর মতো সৎ,সাহসী,বিনয়ী, প্রজ্ঞাবান ও আদর্শ শিক্ষক বর্তমান সময়ে সারা দেশে একজনও খুঁজে পাওয়া যাবে না। ওনার ঐতিহ্যকে অনুসরণ করে শিক্ষক ও শিক্ষার্থীদের আগামীর পথ চলতে হবে।তাহলেই মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যলয়ের সুনাম অক্ষুন্ন থাকবে।


মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাভেদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইমরান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ালী উল্লাহ পাটোয়ারীর ছাত্র এবং মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান,
মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আইনুন নাহার কাদরী, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচীব এমদাদ হোসেন খান,মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, মতলব কচি কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল।
আলোচনা সভা শেষে মরহুম ওয়ালী উল্লাহ পাটোয়ারীর বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন নিউ হোস্টেল জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শাহাদাত হোসেন।


























