আশা সিমেন্ট, স্বপ্ন কারিগর-নির্মাণে আস্থার সঙ্গী, হাজীগঞ্জে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

Reporter
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ August ২৪, ২০২৬ | ৭:২০
Link Copied Successfully!

আবুল খায়ের গ্রুপের অন্যতম একটি পণ্য “আশা সিমেন্ট ” কতৃক কুমিল্লা রিজিওনের আওতাধীন চাঁদপুর জেলার হাজীগঞ্জের এক্সক্লুসিভ ডিলার “মজুমদার বিল্ডার্স” এর অধীনে “কনস্ট্রাকশন সাব-কন্ট্রাক্টর ও রাজ মিস্তিরিদের নিয়ে “আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর ” কর্মশালা ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছ।

২৪ আগস্ট ২০২৬ইং রোজ সোমবার দিনব্যাপী হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল সংলগ্ন আনন্দ প্যালেস কমিউনিটি সেন্টারের ৩য় তলায় এই কর্মশালা ও আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতি ও হাজীগঞ্জের মজুমদার বিল্ডার্সের প্রোপাইটর, আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মোঃ হাসিবুল হাসান ডালাস বলেন, আশা সিমেন্টকে গ্রাহকদের কাছে সঠিক সময়ে পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করছি। ইতোমধ্যে আশা সিমেন্ট বাজার চাহিদার মধ্যে অন্যতম, আশা সিমেন্টকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সকল নির্মান শ্রমিক, কন্ট্রাকটারসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের কুমিল্লা বিভাগের সহকারী ব্যবস্থাপক আলী রেজা মো. তালহা।

ওই সময় তিনি বলেন, আশা সিমেন্ট বাংলাদেশে প্রথম ট্রিপল টেস্টের সিমেন্ট যা খুবই মিহি এবং খুবই দ্রুত বন্ডিং তৈরি করে যার ক্লিনকার ৮০-৯৪%। একটি বাড়ি বানানোর জন্য অনেকের অবদান রয়েছে। তবে সাব কন্টাকটার ও রাজমিস্ত্রির অবদান সবচেয়ে বেশি। অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সাব কনট্রাকটর ও রাজমিস্ত্রিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, নির্মাণ কাজের জন্য সেরা মানের সিমেন্টের মধ্যে অন্যতম আশা সিমেন্ট। যা আবুল খায়ের গ্রুপ বাংলাদেশে এই প্রথম ত্রিপল টেস্টেড সিমেন্ট হিসেবে বাজারজাত করন করছে। আর আবুল খায়ের গ্রুপ সব সময় ভালো মানের পণ্য তৈরি করে আসছে। আশা সিমেন্ট গুণগতমান নিশ্চিত করে আপনাদের সকলের প্রত্যাশা পূরণ করবে।

অনুষ্ঠান শুরুতে উপস্থিত সাব কন্টাকটার ও রাজমিস্ত্রিদের মধ্যে প্রশিক্ষণ দিয়ে থাকেন আশা সিমেন্টের ব্র্যান্ডিং প্রচারে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার মো. শাহাদাত হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, শাহরাস্তির ডিলার “মেসার্স ইব্রাহীম খলিল এন্ড সন্স “এর স্বত্ত্বাধীকারী আলহাজ্ব মো: নুরুজ্জামান শরীফ,

কচুয়ার ডিলার মেসার্স রাশেদ এন্টারপ্রাইজের” স্বত্ত্বাধীকারী মো: রাশেদুল ইসলাম, আশা সিমেন্টের এরিয়া ম্যানেজার মো.আসাদুজ্জামান রাজিব, আশা সিমেন্টের চাঁদপুর জেলার সিনিয়র মার্কেটিং অফিসার মোহাম্মদ ইবরাহিম এবং টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মো: আবু বকরসহ অনেকেই।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মজুমদার বিল্ডার্সের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রোপাইটর এবং হাজীগঞ্জ আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার মোঃ হাসিবুল হাসান ডালাস।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী