হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ

Reporter
মোঃ ইউসুফ বেপারী
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ৮:২৬
Link Copied Successfully!

আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতীকের প্রার্থী হাসান মাহমুদকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারণায় তিনি ইতোমধ্যে সরব হয়ে উঠেছেন এবং ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত গণসংযোগ করছেন।

আগামী ২৯ আগস্ট হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, দোয়া ও সমর্থন চাইছেন হাসান মাহমুদ। তাঁর প্রচারণায় ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত সাড়া মিলছে বলে জানা গেছে।

ব্যবসায়ী মহলে হাসান মাহমুদের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতাও আলোচনায় রয়েছে। তিনি এর আগে ৫ বার সমিতির নির্বাচনে নির্বাচিত হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

স্থানীয় ব্যবসায়ীদের কয়েকজন বলেন, “হাসান মাহমুদ একজন সৎ, যোগ্য ও অভিজ্ঞ মানুষ। তিনি অতীতেও আমাদের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট। তাই এবারও তাকে সমর্থন দিয়ে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ দিতে চাই।”

নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী প্রচারণা। সহ-সাধারণ সম্পাদক পদে হাসান মাহমুদের সিলিং ফ্যান প্রতীক নিয়েও ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জ বাজারে আনারসের সমর্থনে রণকের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ চাঁদপুর মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে ডা. ফেরদৌস নুর এর যোগাদান ফরিদগঞ্জে সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় মা-ছেলের ওপর হামলা; হাসপাতালে ভর্তি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে ঝুলছে বৈদ্যুতিক ও কেবল তার, দুর্ঘটনার শঙ্কা ওয়ালী উল্লাহ পাটোয়ারী ছিলেন শিক্ষার যাদুকর: ইউএনও কেএম ইশমাম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাসান মাহমুদ মতলব উত্তরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা মতলব উত্তরে প্রেমিক যুগলকে জিম্মি করে ৩১ হাজার টাকা চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ প্রেমিকের গাড়িতে প্রেমিকার ৩৪০০ চুমুর দাগ, জরিমানা গুণল পুলিশে জরিমানা ছাড়াই মোটরযানের লাইসেন্স নবায়নের সময় বাড়লো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯০৭ কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু চাঁদপুরে বিদ্যুৎতের অর্ধ শত ট্রান্সফরমার চুরি: চরম ভোগান্তিতে গ্রাহক, দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি বিটিভিতে নিজেদের ছবি কম দেখানোর অনুরোধ তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ইরানের সঙ্গে সম্পর্ক : ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র চলতি অর্থবছরেই হবে পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঈদে মিলাদুন্নবী সব ঈদের সেরা ঈদ, ষড়যন্ত্রকারীরা ইসলামকে জঙ্গিবাদের সাথে প্রতিষ্ঠিত করতে চায়: সৈয়দ বাহাদুর শাহ সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৭ হাজার টাকা