হাজীগঞ্জে যৌতুক মামলায় জনস্বাস্থ্য প্রকৌশলের মেকানিক আটক

Reporter
কামরুজ্জামান টুটুল
আপডেটঃ August ১৯, ২০২৬ | ১১:২৭
Link Copied Successfully!

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক রাসেল মল্লিককে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে তার স্ত্রী তার নামে যৌতুক মামলাটি দায়ের করেন। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর মকিমাবাদ গ্রামের মল্লিক বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, চলতি বছর রাসেল মল্লিকের স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চিফ জুডিশিয়াল আদালতে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন। মামলাটির সিআর নম্বর ৬৯৮/২৬। মামলায় রাসেল মল্লিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

​পরে আদালতের নির্দেশনা অনুযায়ী হাজীগঞ্জ থানার এসআই ইউনুছ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মকিমাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
​বুধবার (১৯ আগস্ট) রাসেল মল্লিককে চাঁদপুর আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

​এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর মান্নান জানান আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পরে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব