
হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির কমিটি অনুমোদন, সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি হাজীগঞ্জ পৌর বিএনপি কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে মো. সেলিম মিয়াকে সভাপতি এবং মো. রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। মো. বকুল মিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. হুমায়ুন কবির, মো. আবুল বাসার, মো. খোকন মিয়া ও মো. আমিন কাজীকে সহ-সভাপতি করা হয়েছে।
কমিটিতে মো. খোরশেদ আলম, মো. শাহ আলম ও মো. দেলোয়ার হাওলাদারকে যুগ্ম সম্পাদক এবং মো. সুমন মিয়াকে কোষাধ্যক্ষ করা হয়েছে। মো. ইয়াছিন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক, মো. আজাদ জমদ্দারকে সহ-সাংগঠনিক সম্পাদক, অ্যাডভোকেট সাজ্জাদুল বোরহান হৃদয়কে দপ্তর সম্পাদক এবং মো. মনির হোসেনকে প্রচার সম্পাদক করা হয়েছে।


এ ছাড়া মো. আনু মিয়া কয়ালকে মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, মোসা. আমেনা বেগমকে মহিলা বিষয়ক সম্পাদক, মো. সুরুজ মিয়াকে কৃষিবিষয়ক সম্পাদক, মো. জহির মিয়াকে যুববিষয়ক সম্পাদক, নয়ন মোল্লাকে ছাত্রবিষয়ক সম্পাদক এবং মো. ইউছুফ ছৈয়ালকে শ্রমবিষয়ক সম্পাদক, শাহ আলমকে স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক, মো. কামাল মিয়া মুদি স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক, মো. মাহবুল আলমকে ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, মো. সোহেলকে ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক, মো. আরজিন হোসেন দিনারকে ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক, মো. উজ্জ্বলকে গণশিক্ষাবিষয়ক সম্পাদক, মো. শরিফ হোসেনকে স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক এবং মো. বিল্লাল মিয়াকে ধর্মবিষয়ক সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া মো. মনোয়ার হোসেন কয়ালকে সহ-কোষাধ্যক্ষ, মো. মানিক মিয়াকে সহ-দপ্তর সম্পাদক, মো. দুলাল মিয়াকে সহ-প্রচার সম্পাদক, মো. আনা মিয়া (মাইক)কে সহ-মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, মোসা. নাজমা বেগমকে সহ-মহিলা বিষয়ক সম্পাদক, মো. ইব্রাহিম ছৈয়ালকে সহ-যুববিষয়ক সম্পাদক, মো. তারেক কাজীকে সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক এবং মো. রেদোয়ান হোসেন সৈকতকে সহ-ছাত্রবিষয়ক সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মো. খোরশেদ আলম ভূট্টো, মো. এমরান হোসেন, মো. মোস্তফা মজুমদার সুমন, মো. হেলু মেম্বার, মো. কাউছার আহম্মেদ রিপন, মো. ফারুক হোসেন (স্পেন), মো. শাহজাহান বিএসসি, মো. এমরান হোসেন (ব্যাংকার), মো. ছফিউল্ল্যাহ, মো. মিজান হাজী, বিবি হাওয়া বেগম, মো. আব্দুল ছাত্তার, মো. দেলোয়ার, মো. বাচ্চু মিয়া, মো. মোস্তাফা ছৈয়াল, মো. কামাল হোসেন (উথাম), মো. শাহ আলম, মো. জাহাঙ্গীর, মো. কানু কয়াল, মো. আলমাছ কয়াল, মো. নুরু মিয়া হাওলাদার, মো. দেলোয়ার হোসেন, মো. জাহাঙ্গীর জমদ্দার, মো. হাসানুজ্জামান মুন্না, মো. জাহাঙ্গীর, মো. শরিফ কাজী, মো. আব্দুস সাত্তার মিয়া, মো. আকবর জমদ্দার, মো. রিপন মিয়া, রবিউল হাছান সজল, মিঠু হোসেন বাবু, মো. রানা কাজি (চৌধুরী), মো. লিটন হোসেন লিটা ও মো. মানিক হোসেন।
পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন কমিটির মাধ্যমে ১০ নং ওয়ার্ডে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থেকে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে ১০ নং ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেছেন।








