
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
Link Copied Successfully!


চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে মো. শাহাদাত হোসেন (২২) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শাহরাস্তি উপজেলার আহমদনগর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ দণ্ডাদেশ দেন।
অভিযানে দেবকরা গ্রামের মেহের দক্ষিণ এলাকার মৃত জসীম উদ্দীনের ছেলে মো. শাহাদাত হোসেনকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।


অভিযানে খিলাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসীকে মাদকসেবীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




























