
হাজীগঞ্জে একদিনে ছয় জনের মৃত্যু
Link Copied Successfully!


হাজীগঞ্জ উপজেলায় একদিনে ছয় জনের মৃত্যু হয়েছে। দুইজনের জ্বর ও কাশি ছিল। বাকী চারজন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যান। এই ছয় জনের কারোই করোনা পজেটিভ ছিল না। স্বস্থ্য কমপ্লেক্স থেকে দুই জনের নমুনা নেয়া হয়েছে।
ছয়জন হলো হাজীগঞ্জ উপজেলার বলিয়া গ্রামের ৩ জন। নানা রোগে আক্রান্ত হয়ে একজন মঙ্গলবার দিবাগত রাতে, আরেক জন বুধবার সকালে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর সর্দি নিয়ে, অন্যজন হৃদরোগে বিকালে মারা যান।
এদিকে বড়কুল ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে দুপুরে এক নারী ও বুধবার রাতে এক পুরুষ মারা যান। ওই গ্রামে নারী হৃদরোগে মারা যান আর পুরুষের জ্বর সর্দি ও কাশি ছিল বলে জানা গেছে।


অপরদিকে বুধবার রাত ১১ টায় হাজীগঞ্জ বাজারের বিসমিল্লাহ হসপিটালে টোরাগড় গ্রামের ভাড়াটিয়া (কচুয়া নাউপুরা আনোয়ার বিক্সের মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

























