চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter
মোঃ সবুজ গাজী
আপডেটঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ | ৭:৪১
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু বলেন, আমি সর্বপ্রথম চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিগত জরুরি সাধারণ সভায় যে তিনটি কোর্ট বর্জনের আহ্বান জানানো হয়েছিল, আপনারা সবাই সেই আহ্বানে সাড়া দিয়ে তিনটি কোর্ট বর্জনের সঙ্গে একমত পোষণ করেছেন। এজন্য চাঁদপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সকল আইনজীবীকে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘এই সমস্যাগুলো নিয়ে আমরা চাঁদপুরের জেলা ও দায়রা জজের সঙ্গে কয়েকবার বসেছি। তারা আমাদের কথা শুনেছেন, আমরাও তাদের কথা শুনেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি-দাওয়াগুলো তারা নিজেদের মুখে মেনে নেননি, ততক্ষণ পর্যন্ত আমাদের আলোচনা ও কথাবার্তা চলেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সর্বশেষ আজ চাঁদপুরের সকল বিচারিক কর্মকর্তা জেলা ও দায়রা জজের নেতৃত্বে আমাদের সঙ্গে বসেছেন। সেখানে আমাদের সকল দাবি-দাওয়া উপস্থাপন করা হয়েছে এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনা শেষে আমাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে। এরপরই আমরা আজকের এই সভায় উপস্থিত হয়েছি।

অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, বিভিন্ন কোর্টে আমাদের সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে, বার ও বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তীতে তারা আমাদের সকল দাবি মেনে নেওয়ার পর আমরা আবার আজকে আপনাদের সঙ্গে বসেছি।

তিনি বলেন, যেহেতু বিচারকদের সঙ্গে আমাদের বসা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা আমাদের দাবি-দাওয়া মেনে নিয়েছেন, তাই এখন থেকে আমরা পূর্বের ন্যায় সকল বিচারিক কার্যক্রমে অংশগ্রহণ করব। ওই তিনজন বিচারকসহ সকল কোর্টের কার্যক্রমে আমাদের আইনজীবীরা যথাযথ নিয়মে অংশ নেবেন।

বিজ্ঞাপন

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমাদেরও সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। সকল বিচারকের সঙ্গে সুন্দর আচরণ বজায় রেখে কোর্টের কার্যক্রম পরিচালনা করতে হবে। আমাদের সকল বিষয় লক্ষ্য রেখে এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবসময় কাজ করতে হবে।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন তালুকদার (ফয়সাল) এর সঞ্চালনায়,
সভায় বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম, সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. জহিরুল ইসলাম বাবর, অ্যাড. বাবর বেপারী।

এসময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্য আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল কচুয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর সব পদ স্থগিত সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত পূর্ব বড়কুলবাসীকে এক বন্ধনে আনতে ‘শেকড়বন্ধন ফাউন্ডেশন’ গঠনের উদ্যোগ হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুরের চেয়ারম্যান পদে শাহিদুল ইসলামের প্রার্থীতা ঘোষণা মতলব দক্ষিণে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক বিকাশ চক্রবর্তীর ‘ছারপোকা’ উপন্যাসে সমাজ ও মানুষের অন্তর্জগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর কাল, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২ ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার শাহরাস্তিতে ভাবীকে নিয়ে উধাও এনসিপির নেতা ১৫১ জনের মিড-ডে মিলের খাবার পেলেও শিক্ষার্থী মাত্র ৭৫, বাকি খাবারের তথ্য গোপন প্রধান শিক্ষকের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত কওমি মাদ্রাসায় শিশুর নিরাপত্তা: নীরবতার সংস্কৃতি ভাঙার সময় এখনই চাঁদপুরে ইউপি কার্যালয়ে হামলা-লুটপাট মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার