নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর সব পদ স্থগিত

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ | ৮:২২
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। সম্প্রতি নিজের ভাবীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের ভয়াবহ অভিযোগ ওঠায় তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাঁদপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক (দপ্তর) অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রসঙ্গত, সম্প্রতি শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নিজের ভাবীকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল কচুয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর সব পদ স্থগিত সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত পূর্ব বড়কুলবাসীকে এক বন্ধনে আনতে ‘শেকড়বন্ধন ফাউন্ডেশন’ গঠনের উদ্যোগ হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুরের চেয়ারম্যান পদে শাহিদুল ইসলামের প্রার্থীতা ঘোষণা মতলব দক্ষিণে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক বিকাশ চক্রবর্তীর ‘ছারপোকা’ উপন্যাসে সমাজ ও মানুষের অন্তর্জগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর কাল, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২ ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার শাহরাস্তিতে ভাবীকে নিয়ে উধাও এনসিপির নেতা ১৫১ জনের মিড-ডে মিলের খাবার পেলেও শিক্ষার্থী মাত্র ৭৫, বাকি খাবারের তথ্য গোপন প্রধান শিক্ষকের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত কওমি মাদ্রাসায় শিশুর নিরাপত্তা: নীরবতার সংস্কৃতি ভাঙার সময় এখনই চাঁদপুরে ইউপি কার্যালয়ে হামলা-লুটপাট মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার