হাজীগঞ্জ বাজার ৯ দিন বন্ধ ঘোষণা

Default User
মঞ্জুর আলম/ মজিবুর রহমান
আপডেটঃ জুন ১, ২০২০ | ১২:৫৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আয়োজিত আলোচনা সভায় করোনামুক্ত হাজীগঞ্জ রাখতে ২ জুন থেকে ১০ জুন পর্যন্ত ৯ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার সূর্যদয় থেকে ওষুধ ওষুধের দোকান ২৪ ঘন্টা ও মুদি দোকান ২ টা পর্যন্ত খোলা থাকবে। বাকী সব দোকান বন্ধ থাকবে।

এছাড়াও আগামী ৩ দিনের মধ্যে তরকারী বিক্রি শেষ করার নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞাপন


বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন|

অপরদিকে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় বিদ্যুৎ বিল সমন্বয় করার সিন্ধান্ত, দোকান ভাড়া হ্রাস করার উদ্যোগ নেয়া হয়।

এই নির্দেশ অমান্যকারীদের প্রশাসনিক মাধ্যমে জরিমানা ও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল- আলম লিপন, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, তদন্ত অফিসার ইনচার্জ আবদুর রশিদ, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরীসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু