
পূর্ব বড়কুলবাসীকে এক বন্ধনে আনতে ‘শেকড়বন্ধন ফাউন্ডেশন’ গঠনের উদ্যোগ


“জন্ম যেখানে, শেকড় সেখানে—যেখানেই থাকি, আমরা সবাই এক” — এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের মানুষকে বিশ্বব্যাপী এক প্ল্যাটফর্মে যুক্ত করতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত সংগঠনটির নাম রাখা হয়েছে “পূর্ব বড়কুল শেকড়বন্ধন ফাউন্ডেশন” (East Borokul Roots Foundation)। এটি হবে একটি সামাজিক, অরাজনৈতিক, কল্যাণমুখী ও সবার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম।
উদ্যোক্তারা জানান, পূর্ব বড়কুলে জন্মগ্রহণকারী, শৈশব কাটানো বা যাদের পূর্বপুরুষের শেকড় এই জনপদে, তারা বর্তমানে কেউ এলাকায়, কেউ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে, আবার কেউ প্রবাসে বসবাস করছেন। দূরত্ব যতই হোক, শেকড়ের টানে সবাইকে একত্রিত করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।


প্রাথমিক ভাবনা ও লক্ষ্য:
– পূর্ব বড়কুল থেকে চাঁদপুর, ঢাকাসহ দেশ-বিদেশে বসবাসরত মানুষের মধ্যে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা।
– শিক্ষার্থী ও তরুণদের জন্য জ্ঞান, অভিজ্ঞতা ও সুযোগ বিনিময়ের পরিবেশ তৈরি।
– ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি।
– কৃষক ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোগের সাথে শহর ও প্রবাসের সংযোগ স্থাপন।
– বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়ানো এবং এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো চূড়ান্ত ঘোষণা নয়, বরং একটি আলোচনার সূচনা। সংগঠনের নাম, উদ্দেশ্য, কাঠামো ও পরিচালনা ব্যবস্থা সবকিছুই সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হবে। এ বিষয়ে পূর্ব বড়কুলের সকল মানুষের মতামত ও পরামর্শ আহ্বান করা হয়েছে।
প্রাথমিক উদ্যোগ ও যোগাযোগ:
মোঃ মোহসুনুদ দায়ান তপাদার (ফাত্তাহ)
পিতা: মোঃ মুজিবুর রহমান তপাদার
দাদা: আলী আহমদ তপাদার (পন্ডিত)
প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জমিদার আশেক আলী তপাদার ফাউন্ডেশন
মোবাইল: ০১৭১১-৫০৪৬২৫


























