কচুয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ | ৮:২৮
Link Copied Successfully!

কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের এক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। এ ঘটনায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মধ্যরাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে।

স্থানীয়রা জানান, কচুয়া থানা পুলিশের একটি দল ওই বাড়ির দিদার হোসেনের বাড়িতে মাদকের অভিযান দিতে প্রবেশ করে । পরে পাশের গেট দিয়ে বের হওয়ার সময় মাদক কারবারিরা পুলিশের এএসআই শহিদুল ইসলামের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলার মুখে পুলিশ ঘটনাস্থল থেকে পিছু হটে বলে জানান স্থানীয়রা। পরে এএসআই শহিদুল ইসলাম রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

বিজ্ঞাপন

হামলার শিকার এএসআই শহিদুলও তার ওপর হামলার ঘটনা স্বীকার করে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মাদকের বিরুদ্ধে অভিযান করতে গেলে হঠাৎ একদল দুর্বৃত্ত আমার মাথায় টস লাইট দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়।

এদিকে স্থানীয়দের দাবি, পুলিশের ওপর হামলার সময় ঘটনাস্থলে একটি মোবাইল ফোন ফেলে যায় মাদক কারবারিরা। তবে ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও ওই মোবাইল ফোন উদ্ধার করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা বলছেন, পুলিশের ওপর হামলার মতো ঘটনার পরও যদি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এলাকায় মাদক কারবার আরও উৎসাহিত হতে পারে।
তারা ক্ষোভ প্রকাশ আরো জানান, আইনগিরী ও বাতাবাড়িয়া গ্রামে মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয়। মাদক বিরোধী সমাবেশে আইনশৃঙ্খলা ও সাংবাদিক ও এলাকাবাসীসহ সকলের উপস্থিতিতে মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর নিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী এরশাদ হোসেন,সাইদুল্লাহ, আনোয়ার হোসেন, তার ছেলে নাবিল হোসেন,মা ওজুফা খাতুন, মাসুদ ও আলমগীর হোসেনসহ আরো অনেকের নাম উল্লেখ করা হয় । পরবর্তীতে তাদের নাম লিস্ট করে কচুয়া থানা জমা দেওয়া হয়েছে। দুঃখের বিষয় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না কচুয়া থানার পুলিশ। এমনকি তারা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছেন, তাদের ছত্রছায়া পার্শ্ববর্তী উপজেলা বরুড়া থেকেও ফেনসিডিল ইয়াবা ও গাজা এনে এই গ্রামে ক্রয়বিক্রয়
করছে। তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় চলছে নানা আলোচনা-সমালোচনা। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল কচুয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নৈতিক স্খলনের অভিযোগে শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক রহমত উল্লাহর সব পদ স্থগিত সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত পূর্ব বড়কুলবাসীকে এক বন্ধনে আনতে ‘শেকড়বন্ধন ফাউন্ডেশন’ গঠনের উদ্যোগ হাজীগঞ্জের ১০নং গন্ধর্ব্যপুরের চেয়ারম্যান পদে শাহিদুল ইসলামের প্রার্থীতা ঘোষণা মতলব দক্ষিণে আওয়ামী লীগের পাঁচ নেতা গ্রেপ্তার হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষক বিকাশ চক্রবর্তীর ‘ছারপোকা’ উপন্যাসে সমাজ ও মানুষের অন্তর্জগত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দেড় হাজারের বেশি ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর কাল, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২ ফরিদগঞ্জে পুলিশের পৃথক অভিযানে তিনজন গ্রেপ্তার শাহরাস্তিতে ভাবীকে নিয়ে উধাও এনসিপির নেতা ১৫১ জনের মিড-ডে মিলের খাবার পেলেও শিক্ষার্থী মাত্র ৭৫, বাকি খাবারের তথ্য গোপন প্রধান শিক্ষকের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা অনুষ্ঠিত কওমি মাদ্রাসায় শিশুর নিরাপত্তা: নীরবতার সংস্কৃতি ভাঙার সময় এখনই চাঁদপুরে ইউপি কার্যালয়ে হামলা-লুটপাট মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার