মেয়র নির্বাচিত হলে আল্লাহর সন্তুষ্টির জন্যই অনিয়ম-দুর্নীতি দূর করবো: জাকির মজুমদার

Reporter
মোঃ ইউসুফ বেপারী
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৬ | ১০:২৫
Link Copied Successfully!

‘মেয়র নির্বাচিত হলে মানুষের বাহবা পাওয়ার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই পৌরসভা থেকে অনিয়ম-দুর্নীতি দূর করবো’ এমন মন্তব্য করেছেন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, সাংবাদিক ও সংগঠক জাকির মজুমদার।

 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের বদরপুর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

 

গণসংযোগকালে পৌরসভার সর্বস্তরের মানুষের কাছে সমর্থন কামনা করে জাকির মজুমদার বলেন, ‘আমি বিগত ৩২ বছর হাজীগঞ্জ, চাঁদপুর এবং সর্বশেষ ঢাকায় দেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে ন্যায় ও সততার সঙ্গে সাংবাদিকতা করেছি। দীর্ঘ পেশাগত জীবনে কোনো অসৎ উপায়, অন্যায়, অনৈতিক সুবিধা কিংবা দুর্নীতি আমাকে স্পর্শ করেনি। সততা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে জীবন গড়ার চেষ্টা করেছি।’

 

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে অনেক কষ্টের মধ্যে থাকলেও আল্লাহ আমাকে ন্যায়-নীতিতে অটল থাকার তৌফিক দিয়েছেন। এটা আমার কোনো কৃতিত্ব নয়; বরং আল্লাহর অশেষ করুণা। আল্লাহ আমাকে হারাম থেকে রক্ষা করেছেন।’

 

মেয়র নির্বাচিত হলে তাঁর পরিকল্পনা তুলে ধরে জাকির মজুমদার বলেন, ‘যদি আল্লাহ কবুল করেন এবং আপনাদের সমর্থন পাই, তাহলে দুনিয়ায় বাহবা পাওয়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সকল অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূর করার চেষ্টা করবো। নাগরিক হয়রানি ও দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের ট্যাক্সের টাকার অপচয় ও লুটপাট বন্ধ করা হবে।’

 

তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে আমাকে যেকোনো সময়, যেকোনো বিষয়ে আপনারা পাশে পাবেন। সর্বাবস্থায় আপনাদের কথা শোনার জন্য, এমনকি আপনাদের কোনো অভিযোগ বা নালিশ আমার বিরুদ্ধে হলেও তা শোনার জন্য আমার মানসিক প্রস্তুতি রয়েছে।’

 

জাকির মজুমদার বলেন, ‘আপনাদের তত্ত্বাবধায়ক হিসেবে যদি আল্লাহ আমাকে কবুল করেন, তাহলে আপনাদের সঙ্গে নিয়ে পৌরবাসীর বিভিন্ন সমস্যার সমাধানের পথ বের করবো। প্রতিটি ওয়ার্ডের প্রতিটি এলাকার অভিজ্ঞ ও গণ্যমান্য ব্যক্তিদের মতামতকে প্রাধান্য দিয়ে কোথায় সমস্যা, কেন সমস্যা এবং এর সমাধানের পথ কী—তা চিহ্নিত করে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।’

 

গণসংযোগকালে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. আবুল কালাম আজাদ হাজীগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কার্যক্রম চট্টগ্রামমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু মোসলেহ উদ্দিন ক্যাডেট একাডেমির উদ্যোগে গুপ্টি মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মেয়র নির্বাচিত হলে আল্লাহর সন্তুষ্টির জন্যই অনিয়ম-দুর্নীতি দূর করবো: জাকির মজুমদার সুবিদপুরে শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে রাস্তা সংস্কার নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম কোন সংখ্যালঘু ও সংখ্যা গুরুও নেই, সবাই বাংলাদেশী : শেখ ফরিদ আহমেদ মানিক হাজীগঞ্জে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুরে ৭-৮ হাজার একরের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ ও ইপিজেড স্থাপনের উদ্যোগ : আশিক চৌধুরী হাজীগঞ্জ পৌর বিএনপির ৭ ও ৮ নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা নাসীরুদ্দীনের কারণেই মৃত্যুর মুখোমুখি মির্জা আব্বাস: রাশেদ খাঁন চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীর দখলমুক্তে বড় অভিযান, উচ্ছেদ হবে ৭০০ অবৈধ স্থাপনা ক্লীন চাঁদপুর ও পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় বড়স্টেশন মোলহেডে বৃক্ষরোপণ হাজীগঞ্জ কংগাইশ পৌর ৯ নং ওয়ার্ড পশ্চিম পাড়া হজরত বেলাল হাফসী( রাঃ) জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায় মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে তরুণ আটক জন্মাষ্টমীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন: প্রধানমন্ত্রী ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের চাঁদপুরে লিজকৃত দোকান নিয়ে ভাইদের সংঘর্ষ, আহত ৬, থানায় পাল্টাপাল্টি অভিযোগ