
হাজীগঞ্জ কংগাইশ পৌর ৯ নং ওয়ার্ড পশ্চিম পাড়া হজরত বেলাল হাফসী( রাঃ) জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায়


চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার(৪ সেপ্টেম্বর) দুপুরে জুম্মার পূর্বে কংগাইশ এলাকায় দোকানে-দোকানে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন।
এরপর পৌরসভার ৯ নং ওয়ার্ড পশ্চিম পাড়া হজরত বেলাল হাফসী( রাঃ) জামে মসজিদে প্রবেশ করেন এবং মোতওয়াল্লী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ধর্মপ্রাণ মুসল্লীবৃ্ন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ-কর্মী ও সমর্থকবৃন্দের সাথে কুশল বিনিময় করেন, তাদের খোঁজ-খবর নেন এবং গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। অত্র মসজিদে পবিত্র খুৎবার বয়ান শুনেন এবং অত্র মসজিদে জামাতে নামাজ আদায়ের পর অত্র মসজিদ এবং আশ-পাশ এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।


লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
এ সময় তিনি বলেন, “স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই।”
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তার সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশ নেন। তারা আগামী দিনে পৌরবাসীর বাড়ি-বাড়ি গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, “অ্যাডভোকেট টিটু ভাই দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে চান পৌরবাসী।

























