ক্লীন চাঁদপুর ও পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় বড়স্টেশন মোলহেডে বৃক্ষরোপণ

Reporter
গাজী মো: সবুজ
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৬ | ৪:২৮
Link Copied Successfully!

ক্লীন চাঁদপুর ও চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় বড়স্টেশন মোলহেড এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। মোলহেডের চারপাশে প্রায় শতাধিক বিভিন্ন প্রকারের গাছ রোপন করা হয়।

চাঁদপুর শহরের অন্যতম দর্শনীয় স্থান বড় স্টেশন মোলহেডের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে এ কর্মসূচিতে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চান। তাঁর সেই পরিকল্পনার আলোকে সারা দেশে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সহযোগিতায় এবং ক্লিন চাঁদপুরের উদ্যোগে বড় স্টেশন মোলহেডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। বর্তমানে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। মানুষের মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারি। বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, আইনজীবী, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও ক্লিন চাঁদপুরের সদস্যরা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. আবুল কালাম আজাদ হাজীগঞ্জে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা কার্যক্রম চট্টগ্রামমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু মোসলেহ উদ্দিন ক্যাডেট একাডেমির উদ্যোগে গুপ্টি মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন মেয়র নির্বাচিত হলে আল্লাহর সন্তুষ্টির জন্যই অনিয়ম-দুর্নীতি দূর করবো: জাকির মজুমদার সুবিদপুরে শিক্ষা বৃত্তির পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত মতলব উত্তরে রাস্তা সংস্কার নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে জখম কোন সংখ্যালঘু ও সংখ্যা গুরুও নেই, সবাই বাংলাদেশী : শেখ ফরিদ আহমেদ মানিক হাজীগঞ্জে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চাঁদপুরে ৭-৮ হাজার একরের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ ও ইপিজেড স্থাপনের উদ্যোগ : আশিক চৌধুরী হাজীগঞ্জ পৌর বিএনপির ৭ ও ৮ নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা নাসীরুদ্দীনের কারণেই মৃত্যুর মুখোমুখি মির্জা আব্বাস: রাশেদ খাঁন চাঁদপুরে ডাকাতিয়া নদীর তীর দখলমুক্তে বড় অভিযান, উচ্ছেদ হবে ৭০০ অবৈধ স্থাপনা ক্লীন চাঁদপুর ও পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় বড়স্টেশন মোলহেডে বৃক্ষরোপণ হাজীগঞ্জ কংগাইশ পৌর ৯ নং ওয়ার্ড পশ্চিম পাড়া হজরত বেলাল হাফসী( রাঃ) জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায় মৈশামুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে তরুণ আটক জন্মাষ্টমীতে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন: প্রধানমন্ত্রী ভিসা দালাল থেকে সতর্ক থাকার আহ্বান ভারতের চাঁদপুরে লিজকৃত দোকান নিয়ে ভাইদের সংঘর্ষ, আহত ৬, থানায় পাল্টাপাল্টি অভিযোগ