উত্তর বাইশপুর মাদক বিরোধী মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ২৯, ২০২৬ | ৮:২৪
Link Copied Successfully!

মতলব পৌরসভার উত্তর বাইশপুর যুব সংঘের আয়োজনে মাদক বিরোধী মিনি ফুটবল টুর্ণামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেগা ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক তোফাজ্জল হোসেন মিয়াজীর সভাপতিত্বে এবং মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব এবং কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল জনাব জাকির হোসেন কামাল। তিনি বলেন, যে উদ্দেশ্যে নিয়ে এ খেলার আয়োজন করা হয়েছে সে মাদক সমাজ থেকে নিশ্চিহ্ন করতে হবে। তা না হলে এ আয়োজনের কোন।স্বার্থকতা থাকবেনা। আগে নিজের ঘর থেকে, নিজের পরিবার, পরিজন থেকে মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন,আমার জন্মস্থান এ বাইশপুরের মাটিতে কোন মাদক ব্যবসায়ী,মাদক সেবনকারী এবং এর আশ্রয় প্রশ্রয়কারীর স্থান হবে না।

সে যতবড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন।মাদকের ব্যপারে চুল পরিমাণ ছাড় হবে না।আমরা চাই সবাইকে নিয়ে মাদক মুক্ত বাইশপুর গড়তে। আপনারা এ ব্যপারে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করবেন। তিনি আরো বলেন,খেলাধুলা ও পড়ালেখা অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। স্কুল ও কলেজের ছেলে মেয়েদেরকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করে তুলতে হবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল,মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম প্রধান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম মিয়াজী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাইন উদ্দিন ফরাজী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব পৌর ৮নং ওয়ার্ডে মাদক বিরোধী কমিটির সমাবেশ নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় ঢাবি শিক্ষক মোনামির জিডি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফলাফল জেনে নিন কে কত ফেলো কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে ৩ জনের মৃত্যু রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ আগামী ৬ মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিতে চায় মালয়েশিয়া সন্তান ‘বিক্রি’ করে নতুন আইফোন কিনলেন বাবা দুই আবাসিক হোটেলে হঠাৎ অভিযান, ৮ নারী-পুরুষ গ্রেপ্তার সারাদেশে বেড়েছে লোডশেডিং হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ ২০২৭ সালের মধ্যেই দেশব্যাপী স্কুল ফিডিং কর্মসূচি চালু: ববি হাজ্জাজ বিপিএইচসিডি’র কেন্দ্রীয় ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন জি এম শাহীন কচুয়া-কাশিমপুর সড়কে সিএনজি মালিক সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হাজীগঞ্জে সিএনজিতে পাসপোর্টসহ ব্যাগ হারিয়ে দিশেহারা প্রবাসী, ফ্লাইট মিসের শঙ্কা রাজারগাঁওয়ে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা পপুলার বিডিনিউজে প্রতিবেদন প্রকাশের পর, হাজীগঞ্জে বিকাশের ফাঁদে পেলে নেয়া ৩০ হাজার টাকা ফেরত দিলেন সেই নারী কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ নেপাল-চীনে বন্যায় প্রাণহানি ৭০০ ছাড়াল, নিখোঁজ ৩ হাজার চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা